Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ফের শিশু চুরি যোগীরাজ্যে! হাসপাতালের কর্মী সেজে ১ দিনের সদ্যোজাতকে নিয়ে পালাল চোর

দ্য ওয়াল ব্যুরো: যোগীরাজ্যে (Uttar pardesh) ফের শিশু চুরির (Child stealing) ঘটনা। এবার হাসপাতালের (Hospital) কর্মী (Staff) সেজে ১ দিন বয়সি সদ্যোজাত (Infant) শিশুপুত্রকে চুরি করে নিয়ে গেল এক ব্যক্তি। বাচ্চা চুরি করে পালানোর সেই ঘটনা ধরা পড়ে

ফের শিশু চুরি যোগীরাজ্যে! হাসপাতালের কর্মী সেজে ১ দিনের সদ্যোজাতকে নিয়ে পালাল চোর

শেষ আপডেট: 1 September 2022 05:49

দ্য ওয়াল ব্যুরো: যোগীরাজ্যে (Uttar pardesh) ফের শিশু চুরির (Child stealing) ঘটনা। এবার হাসপাতালের (Hospital) কর্মী (Staff) সেজে ১ দিন বয়সি সদ্যোজাত (Infant) শিশুপুত্রকে চুরি করে নিয়ে গেল এক ব্যক্তি। বাচ্চা চুরি করে পালানোর সেই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মীরাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটির পরিবারের এক সদস্য জানিয়েছেন, চিকিৎসকরা তাঁদের বলেন শিশুটিকে টিকা দিয়ে আনতে। 'ওই লোকটা তখন আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। আমি ভেবেছিলাম, ও হাসপাতালের কর্মী। হাসপাতালের কোথায় টিকা দেওয়া হচ্ছে, তা আমি জানতাম না। তাই ওই লোকটিকে জিজ্ঞেস করি। সে আমার সঙ্গে সঙ্গেই গিয়েছিল। এরপর টিকাকরণের জন্য যখন দরকারি নথি আনতে যাই আমি, তখন লোকটি বলে বাচ্চাটিকে ওর কাছে দিয়ে যেতে। আমি তাই করি। যখন কাগজপত্র নিয়ে আমি ফিরে আসি, তখন তাকে আর কোথাও খুঁজে পাইনি,' জানিয়েছেন ওই ব্যক্তি।

এরপরেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা মা। সেই ঘটনার তদন্তে নেমে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতেই ওই ব্যক্তিকে বাচ্চাটিকে নিয়ে পালাতে দেখা যায়। ফুটেজ দেখে পুলিশের অনুমান, তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। পরিচয় খুঁজে বের করে তাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মেডিক্যাল কলেজ থানায় এই বিষয়ে অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে ইতিমধ্যেই।

https://twitter.com/AdityaPaul1999/status/1564936449866092549?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1564936449866092549%7Ctwgr%5E60bbffbf2ca049f60b7fd607ff0543e65687d3ca%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.timesnownews.com%2Fmirror-now%2Fcrime%2Fcaught-on-cam-infant-stolen-from-maternity-ward-of-ups-meerut-medical-college-by-man-posing-as-hospital-staff-article-93904596

এর আগে গত ২৪ অগস্ট উত্তরপ্রদেশের মথুরা স্টেশন থেকে ঘুমন্ত মায়ের পাশ থেকে ৭ মাস বয়সি শিশুপুত্রকে চুরি করেছিল এক ব্যক্তি। সেই ঘটনাও সিসিটিভিতে ধরা পড়ে। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সে রাজ্যেরই এক বিজেপি নেত্রী বিনীতা আগরওয়াল প্রায় ২ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন শিশুটিকে। ইতিমধ্যেই ওই নেত্রীকে বহিষ্কার করেছে দল।

মথুরা স্টেশনে চুরি হওয়া শিশু কিনেছিলেন বিজেপি নেত্রী, বহিষ্কার করল দল


```