
শেষ আপডেট: 27 October 2022 11:05
দ্য ওয়াল ব্যুরো: সদ্যোজাত (infant) শিশুর ওজন কম ছিল। প্রাথমিকভাবে আইসিইউতে রাখার পর তাকে ওয়ার্মার (warmer), অর্থাৎ শরীর গরম রাখার যন্ত্রের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সেই যন্ত্রের উত্তাপেই (overheated) ঝলসে মৃত্যু হল ২১ দিন বয়সি শিশুকন্যার! অসুস্থ হয়ে পড়েছে ওয়ার্মারে থাকা আরও এক সদ্যোজাত।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে রাজস্থানের ভিলওয়াড়া জেলার মহাত্মা গান্ধী সরকারি হাসপাতালে (Rajasthan hospital)। জানা গেছে, ৫ অক্টোবর থেকে আইসিইউতে রাখা হয়েছিল শিশুটিকে। তার ওজন বেশ কম ছিল। মঙ্গলবার রাতে শিশুটিকে ওয়ার্মারে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু বুধবার সকালেই তার মৃত্যু হয়।
অনুমান করা হচ্ছে, ওয়ার্মারের উত্তাপ বেশি হয়ে গিয়েছিল। সেই কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। ওয়ার্মারে থাকা আরও একটি শিশুও বেশি তাপমাত্রার কারণে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। সদ্যোজাতের মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁরা। ঘটনায় ইতিমধ্যেই দু'জন নার্সকে বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বোনকে কথা দিয়েছিলেন, তাই ২৬ বছর ধরে জলপাইয়ের আঁটি মুখে রেখেছেন অশোকনগরের জয়দেব