Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বাস্থ্যকেন্দ্রে আসেননি, ভিডিও কলে সন্তান প্রসব করালেন চিকিৎসক! মৃত্যু সদ্যোজাতের

দ্য ওয়াল ব্যুরো: প্রসব-বেদনা নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন মহিলা। কিন্তু সেখানে আদৌ কোনও চিকিৎসকই (doctor) ছিলেন না। ছিলেন শুধু নার্সরা (nurse)। অবশেষে তাঁদের হাতেই প্রসব (delivery) হল অন্তঃসত্ত্বা মহিলার। আর ভিডিও কলে (video ca

স্বাস্থ্যকেন্দ্রে আসেননি, ভিডিও কলে সন্তান প্রসব করালেন চিকিৎসক! মৃত্যু সদ্যোজাতের

শেষ আপডেট: 22 September 2022 11:55

দ্য ওয়াল ব্যুরো: প্রসব-বেদনা নিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন মহিলা। কিন্তু সেখানে আদৌ কোনও চিকিৎসকই (doctor) ছিলেন না। ছিলেন শুধু নার্সরা (nurse)। অবশেষে তাঁদের হাতেই প্রসব (delivery) হল অন্তঃসত্ত্বা মহিলার। আর ভিডিও কলে (video call) পুরো ঘটনার নির্দেশ দিলেন স্বাস্থ্যকেন্দ্রে 'অনুপস্থিত' চিকিৎসক। কিন্তু শেষ রক্ষা হল না। মৃত্যু (died) হল সদ্যোজাতের (infant)।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গালপেট জেলার একটি গ্রামে। জানা গেছে অন্তঃসত্ত্বা মহিলার নাম পুষ্পা। ৩২ বছর বয়সি ওই মহিলা দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা ছিলেন। প্রসব-বেদনা শুরু হওয়ায় গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় ওই স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসকদের কেউই উপস্থিত ছিলেন না। কিন্তু মহিলার অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করায় উপস্থিত নার্সরাই তাঁকে প্রসব করানোর সিদ্ধান্ত নেন। জানা গেছে, এই সময় ভিডিও কলের মাধ্যমে অস্ত্রোপচার কক্ষে উপস্থিত ছিলেন আর বালু নামে এক চিকিৎসক। তিনি ধাপে ধাপে প্রসবের সম্পূর্ণ পদ্ধতি নার্সদের বুঝিয়ে দেন।

কিন্তু জানা গেছে, পুষ্পাদেবীর স্ক্যান রিপোর্টে আগেই দেখা গিয়েছিল, ব্রিচ প্রেজেন্টেশনে রয়েছে শিশুটি। অর্থাৎ, ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুটির মাথার বদলে আগে পা বের হওয়ার কথা। কিন্তু প্রসবের সময় এই জটিলতা দেখে ভয় পেয়ে যান নার্সরা।

জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করে প্রসূতির। এরপরেই মৃত সন্তান প্রসব করেন তিনি।

এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ প্রসূতির পরিবার। তাঁদের দাবি, ভিডিওকলে এভাবে প্রসব করানোর ফলেই মৃত্যু হয়েছে সদ্যোজাতের। সন্তানের মৃত্যুর বিষয়ে ইতিমধ্যেই বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে মহিলার পরিবার। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তবে শিশুটির কোনও জন্মগত জটিলতা ছিল কিনা, তা স্পষ্ট নয়।

মহারাষ্ট্রের পালঘর যেন বিভীষিকা, পরপর গাড়ি দুর্ঘটনায় প্রাণ কাড়ল ৬ জনের


```