Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপাচার্যকে দেখতে হাসপাতালে ইন্দ্রানুজের বাবা, ছাড়া পাচ্ছেন যাদবপুরের আহত ছাত্র

হাসপাতাল সূত্রের খবর, ইন্দ্রানুজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল দল ইতিমধ্যে তাঁকে ছুটি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

উপাচার্যকে দেখতে হাসপাতালে ইন্দ্রানুজের বাবা, ছাড়া পাচ্ছেন যাদবপুরের আহত ছাত্র

যাদবপুরের অধ্যক্ষকে দেখতে হাসপাতালে ইন্দ্রানুজের বাবা।

শেষ আপডেট: 7 March 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University) জখম ছাত্র ইন্দ্রানুজ রায়।

হাসপাতাল সূত্রের খবর, ইন্দ্রানুজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল দল ইতিমধ্যে তাঁকে ছুটি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

এদিন ইন্দ্রানুজের চোখের ১৪টি সেলাই কাটাও হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। হাসপাতাল সূত্রের খবর, আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে রাখা হতে পারে। এদিন তাঁকে দেখতে হাসপাতালে যান ইন্দ্রানুজের বাবা।

গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরের বামপন্থী, অতি বামপন্থী সংগঠনের সদস্যেরা। অভিযোগ, বিক্ষোভের মধ্যে আচমকা গাড়ি চালিয়ে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। তাতে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন অতিবামপন্থী ছাত্র সংগঠনের সদস্য ইন্দ্রানুজ। ‌

ঘটনার পর থেকেই কেপিসি হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দ্রানুজ। এদিন তাঁর বাবা অমিত রায় বলেন, "আগের থেকে ছেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার চিকিৎসকরা ছেড়ে দেবেন বলেছেন।" হাসপাতাল থেকে ছুটি দিলেও ইন্দ্রানুজকে আপাতত বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।

অন্যদিকে যাদবপুরের অস্থির পরিস্থিতির জেরে পরের দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শুরুতে চিকিৎসক তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। পরে রক্তচাপ বেড়ে যাওয়ায় এবং মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য ভাস্করবাবুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, উপাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে।


```