Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইন্দোনেশিয়ায় ২২ ফুট পাইথনের পেট কাটতেই বেরিয়ে এল মহিলার মৃতদেহ! দেখুন ভয়ঙ্কর ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ায় এক মহিলাকে (Indonesian woman) জ্যান্ত গিলে (swallow) খেল ২২ ফুট লম্বা পাইথন (python)! সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। তাতে পরিষ্কার দেখা যায় যে, মৃত সাপটির চামড়া যখন কাটা হচ্ছে, তখন তার পেটের ভিতরে তখনও আ

ইন্দোনেশিয়ায় ২২ ফুট পাইথনের পেট কাটতেই বেরিয়ে এল মহিলার মৃতদেহ! দেখুন ভয়ঙ্কর ভিডিও

শেষ আপডেট: 27 October 2022 16:12

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ায় এক মহিলাকে (Indonesian woman) জ্যান্ত গিলে (swallow) খেল ২২ ফুট লম্বা পাইথন (python)! সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। তাতে পরিষ্কার দেখা যায় যে, মৃত সাপটির চামড়া যখন কাটা হচ্ছে, তখন তার পেটের ভিতরে তখনও আস্ত রয়েছে সেই মহিলার মৃতদেহটি। যদিও সেই ফুটেজের সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

দেখুন ভিডিও:

https://twitter.com/FlakkoPoetik/status/1584995988041011200?s=20&t=b2r9hk9v9hXpVh9gsQ2OUw

সূত্রের খবর, পুলিশ ইন্দোনেশিয়ার এক সংবাদমাধ্যমে জানিয়েছে যে, সেই মৃত মহিলার নাম জাহরাহ। জাম্বি প্রদেশে তাঁর বাড়ি। পাশেই জঙ্গল থেকে তিনি রাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফিরে আসেননি। এরপরই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। জানা গেছে, গত শুক্রবার জাহরা রাবার সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

পুলিশ আরও জানায় যে, জাহরাহর স্বামী তাঁর খোঁজে আশেপাশের এলাকায় অনেকক্ষণ তল্লাশি চালিয়েছেন। কিন্তু শুধুমাত্র স্ত্রীর জুতো, জ্যাকেট, হেডস্কার্ফ এবং ছুরি পেয়েছিলেন। এর থেকে বেশি কিছুই আর দেখতে পাননি তিনি। তখনই তাঁর সন্দেহ হয় যে, নিশ্চয়ই স্ত্রীর কোনও বিপদ হয়েছে। এরপরই স্ত্রীর খোঁজে জঙ্গলের ভিতর ঢুকে দেখেন একটি বিশাল আকারের পাইথন সেখানে পড়ে রয়েছে। আর প্রাণীটির পেট অত্যাধিক ফুলে আছে।

এরপর ফিরে গিয়ে গ্রামবাসীদের সে কথা জানান তিনি। খবর পেয়ে স্থানীয়রা এসো পাইথনটিকে কাটতেই দেখেন, ভিতরে জাহরাহর অপাচ্য দেহাবশেষ রয়ে গেছে। সাপটির পেটের অংশ কেটে তারপর দেহটি বের করে আনা হয়। মনে করা হচ্ছে, সাপটি জাহরাহকে গিলে ফেলার আগে তাঁকে গোটা শরীর দিয়ে পেচিয়ে ফেলেছিল। তারপরই তাঁকে জ্যান্ত পেটে পুরে নেয়।

পর্ন ভিডিওতে মজেছেন নান-যাজকেরাও, বললেন পোপ ফ্রান্সিস


```