Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা, উদ্ধার নকল আধার ও প্যান কার্ড

ভারত, নেপাল, তুরস্কে ভ্রমণের সময় একাধিক পরিচয় ব্যবহার করতেন। তবে কেন তিনি ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন এবং কী উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা, উদ্ধার নকল আধার ও প্যান কার্ড

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 5 September 2025 15:08

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের একবার সাফল্য পেল এসএসবির (SSB) ৪১ নম্বর ব্যাটেলিয়ান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়িতে ভারত-নেপাল সীমান্ত (India-Nepal Border) এলাকায় অভিযান চালায় এসএসবির জওয়ানরা। আটক করা হয় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক মহিলাকে। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

জানা গেছে, ধৃত মহিলার নাম নিকাদেক সিসিআনি, তিনি ইন্দোনেশিয়ার বালির বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,জিজ্ঞাসাবাদে ওই মহিলা স্বীকার করেছেন—ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও মুম্বইয়ের এক স্থানীয় এজেন্টের মাধ্যমে আধার ও প্যান কার্ড তৈরি করান। তবে সমস্ত নথিই নকল। ওই ভুয়ো নথিতে তাঁর নাম রয়েছে নিনোমান মুরনি।

তদন্তে আরও জানা গিয়েছে, তিনি ভারত, নেপাল, তুরস্কে ভ্রমণের সময় একাধিক পরিচয় ব্যবহার করতেন। তবে কেন তিনি ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন এবং কী উদ্দেশ্যে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কোন চক্র এইসব নথি তৈরি করেছে, তা নিয়েও খোঁজখবর শুরু করেছে পুলিশ ও এসএসবি (SSB)।

শুক্রবার ধৃত মহিলাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। ইতিমধ্যেই খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি যৌথভাবে ঘটনার  তদন্ত শুরু করেছে। গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকা থেকে একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তারই মাঝে ফের ইন্দোনেশিয়ার নাগরিকের গ্রেফতার হওয়ায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


```