Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দূষণের বলি তিমি, পেট কেটে বেরোল রাশি রাশি প্লাস্টিক, অশনি সঙ্কেত দেখছেন অনেকে

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র উপকূলে ভেসে এসেছিল তার দেহ। কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেননি মৃত্যুর কারণ। পরে জানা গেল, মানুষের আবর্জনা খেয়ে মৃত্যু হয়েছে তার! হ্যাঁ, এভাবেই মারা গিয়েছে ইন্দোনেশিয়ার একটি তিমি মাছ। রহস্যজনক ভাবে তার ৩১ ফুট লম্বা

দূষণের বলি তিমি, পেট কেটে বেরোল রাশি রাশি প্লাস্টিক, অশনি সঙ্কেত দেখছেন অনেকে

শেষ আপডেট: 21 November 2018 21:06

দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র উপকূলে ভেসে এসেছিল তার দেহ। কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেননি মৃত্যুর কারণ। পরে জানা গেল, মানুষের আবর্জনা খেয়ে মৃত্যু হয়েছে তার! হ্যাঁ, এভাবেই মারা গিয়েছে ইন্দোনেশিয়ার একটি তিমি মাছ। রহস্যজনক ভাবে তার ৩১ ফুট লম্বা দেহটি ভেসে ওঠার পরে ময়না-তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তখনই তার পেটের ভিতর থেকে বেরিয়ে আসে রাশি রাশি প্লাস্টিক! সূত্রের খবর, ১১৫টি প্লাস্টিকের ব্যাগ, ২৫টি প্লাস্টিক বোতল, বেশ অনেকটা নাইলনের দড়ি, প্রচুর প্লাস্টিকের কাপ পাওয়া গিয়েছে ওই তিমির পেটের ভিতর থেকে। [caption id="attachment_54282" align="aligncenter" width="625"] পেট থেকে উদ্ধার হয় এত প্লাস্টিক।[/caption] দেখতে বিশাল হলেও স্বভাবে অত্যন্ত নিরীহ প্রাণী তিমি। বিরক্ত না হলে বা আক্রমণের মুখে না পড়লে সে সচরাচর মানুষের কোনও ক্ষতি করে না। মাছ-সহ বিভিন্ন জলজ প্রাণীই তিমি মাছের প্রধান খাদ্য। কিন্তু, সমুদ্রে অস্বাভাবিক দূষণের তীব্রতায় বিপন্ন এই নিরীহ প্রাণীটি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়েই তিমি মাছের সংখ্যা উদ্বেগজনক ভাবে কমছে। সমুদ্র উপকূলে মাঝেমাঝেই ভেসে আসছে তিমির মৃতদেহ! কিন্তু, ইন্দোনেশিয়ার এই মৃত তিমি মাছের পেট থেকে যা পাওয়া গিয়েছে, তাতে হতবাক পশুপ্রেমীরা। বস্তুত, প্লাস্টিক দূষণ রুখতে সারা বিশ্ব জুড়ে চলছে অনেক প্রচার। কিন্তু মানুষের সচেতনাতা যে তিমিরেইষ তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই তিমিটির মৃত্যু। বলতে গেলে মানুষের তৈরি করা প্লৈস্টিক দূষণের কারণেই মারা গেল সে।

```