Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তেড়ে আসছে বুলবুল, কলকাতা বিমানবন্দর থেকে ২৩টি উড়ান বাতিল করল ইন্ডিগো

দ্য ওয়াল ব্যুরো: সময় যত এগোচ্ছে শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা ও সাগরদ্বীপের উপকূলবর্তী এলাকা থেকে আর মাত্র ৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। গতি বাড়িয়ে ক্রমশ সে ধেয়ে আসছে পশ্চি

তেড়ে আসছে বুলবুল, কলকাতা বিমানবন্দর থেকে ২৩টি উড়ান বাতিল করল ইন্ডিগো

শেষ আপডেট: 8 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সময় যত এগোচ্ছে শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা ও সাগরদ্বীপের উপকূলবর্তী এলাকা থেকে আর মাত্র ৯০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। গতি বাড়িয়ে ক্রমশ সে ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। রাজ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রবল জলোচ্ছ্বাস। তার সঙ্গে একনাগাড়ে বৃষ্টি। বন্দর এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হয়েছে একাধিক উড়ান। হাওয়া অফিস জানিয়েছে,  শনিবার রাত ৮টা থেকে ১২টার মধ্যে এ রাজ্যের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ায় আছড়ে পড়বে বুলবুল। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, বুলবুল আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটারের আশেপাশে। কোথাও কোথাও এর গতিবেগ হতে পারে ১৩৫ কিলোমিটারের কাছাকাছি। দুর্যোগের মোকাবিলা করতে নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থতির তদারকি করছেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রেখেছে নৌবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী। শক্তি বাড়িয়ে বুলবুল যতই স্থলভাগের দিকে এগোচ্ছে, চিন্তা বাড়ছে প্রশাসনের। কলকাতা বিমানবন্দর থেকে ২৩টি বিমান বাতিল করে দিয়েছে ইন্ডিগো। যে বিমানগুলি সকাল ১১টার পর কলকাতা থেকে রাঁচি,পটনা, দিল্লি, চেন্নাই, মুম্বই, রায়পুর, জয়পুর, পুণে-সহ আরও বেশ কয়েকটি জায়গায় যাওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হয়েছে। ফলে আজ দিনভর ভোগান্তি হয়েছে যাত্রীদের। উপকূলবর্তী এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ রাখা হয়েছে। উদ্ধার কাজের জন্য জেলায় মোট ছ’টি স্পিডবোট রাখা হচ্ছে। উপকুলবর্তী এলাকার সমস্ত ত্রাণ শিবিরগুলিতে দুর্গতদের উদ্ধার করে রাখার জন্য জল ও আলোর ব্যবস্থা করা হয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া— বুলবুলের জেরে এই সাতটি জেলার সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। নদীপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে।  দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, বকখালি, ঝড়খালি, সাগর এ সমস্ত এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-state-last-update-of-cyclone-bulbul/

```