Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আতঙ্কে ব্যবসায় মন্দা, উচ্চপদস্থ কর্মীদের মাইনে কমাচ্ছে ইন্ডিগো

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে কোভিড-১৯ এর মহামারীতে ঠিক কত ক্ষতি হল এখন তার হিসাব করছে উড়ান সংস্থা ইন্ডিগো। এর মধ্যে বৃহস্পতিবার ইন্ডিগোর সিইও রণজয় দত্ত জানিয়ে দিলেন, সংস্থার উচ্চপদস্থ কর্মীদের বেতন কমানো হবে। তাঁর নিজের মাইনেতে কোপ পড়ছে সবচ

করোনা আতঙ্কে ব্যবসায় মন্দা, উচ্চপদস্থ কর্মীদের মাইনে কমাচ্ছে ইন্ডিগো

শেষ আপডেট: 19 March 2020 11:26

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে কোভিড-১৯ এর মহামারীতে ঠিক কত ক্ষতি হল এখন তার হিসাব করছে উড়ান সংস্থা ইন্ডিগো। এর মধ্যে বৃহস্পতিবার ইন্ডিগোর সিইও রণজয় দত্ত জানিয়ে দিলেন, সংস্থার উচ্চপদস্থ কর্মীদের বেতন কমানো হবে। তাঁর নিজের মাইনেতে কোপ পড়ছে সবচেয়ে বেশি। কোরোনাভাইরাস মহামারীর জন্য তাঁর বেতন কাটা হবে ২৫ শতাংশ। সিইও ই-মেলে কর্মীদের বলেছেন, "রাজস্বের পরিমাণ কমছে। উড়ান শিল্পের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অর্থ আমদানির দিকে সতর্ক নজর রাখতে হবে। না হলে অর্থের সংকট দেখা দেবে।" এর পরেই তিনি মেলে লিখেছেন, "আমি গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, এ এবং বি ব্যান্ডের কর্মী বাদে সকলেরই বেতন কমানো হবে।" বিমান সংস্থায় সাধারণত কম বেতনের কর্মচারীদের এ এবং বি ব্যান্ডের এমপ্লয়ি বলা হয়। রণজয় দত্ত লিখেছেন, "আমার বেতন কমছে ২৫ শতাংশ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও তাঁর ওপরের স্তরের কর্মীদের বেতন কমছে ২০ শতাংশ। ভাইস প্রেসিডেন্ট ও ককপিট ক্রুদের বেতন কমছে ১৫ শতাংশ। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ব্যান্ড ডি কর্মী ও কেবিন ক্রুদের বেতন কমছে ১০ শতাংশ। ব্যান্ড সি কর্মীদের বেতন কমছে পাঁচ শতাংশ।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নোভেল করোনার সংক্রমণকে ‘প্যানডেমিক’ বা বিশ্বজোড়া মহামারী ঘোষণা করেছে। চিনে এখন ভাইরাস সংক্রামিত সাত লাখের বেশি, মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের বেশি। চিনের পরেই করোনা মহামারী হয়েছে ইতালি, ইরানে। ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ব্রিটেন, আমেরিকাতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ‘হু’-র রিপোর্ট বলছে বিশ্বে এখনও অবধি করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় ৮০০০,  সংক্রামিত দু’লক্ষের বেশি। করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করেছে আমেরিকা। এমআরএনএ-১২৭৩ (mRNA-1273) নামে ওই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের কাজ শেষে, দ্বিতীয় পর্যায়ে গবেষণা চলছে। ভাইরাসকে নির্মূল করার জন্য কোমর বেঁধে নেমেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। জোরদার কাজ চলছে ইজরায়েল, চিন এমনকি ভারতেও।

```