Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশের জিডিপি বাড়ল ৭.২ শতাংশ, মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি?

দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে ভারত। করোনাকালে দেশের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছিল, তা আপাতত উন্নতির দিকে এগোচ্ছে। কেন্দ্রবিরোধী দলগুলি বারবার বলছিল, দেশের অর্থনীতি একেবারে বেহাল অবস্থায়। আর্থিক মন্দা

দেশের জিডিপি বাড়ল ৭.২ শতাংশ, মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি?

শেষ আপডেট: 1 June 2023 02:12

দ্য ওয়াল ব্যুরো: অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে ভারত। করোনাকালে দেশের অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছিল, তা আপাতত উন্নতির দিকে এগোচ্ছে। কেন্দ্রবিরোধী দলগুলি বারবার বলছিল, দেশের অর্থনীতি একেবারে বেহাল অবস্থায়। আর্থিক মন্দায় ক্রমশ ডুবে যাবে ভারত। তবে প্রধানমন্ত্রী গতবছর বলেছিলেন, দেশের জিডিপি বাড়বে।

দেখা গেল, সে কথাই সত্যি। কেন্দ্র রিপোর্ট পেশ করে জানাল ২০২২ অর্থ বছরের শেষ ত্রৈমাসিকে ভারতের জিডিপি ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে গত অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হয়েছে।

এরপরই উচ্ছ্বসিত হয়ে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিডিপি বৃদ্ধির হারে সন্তোষ প্রকাশ করে তিনি লেখেন, "জিডিপি বৃদ্ধির এই হার ভারতবর্ষের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ দিয়েছে। আমরা যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই বৃদ্ধি তাকেও ছাপিয়ে গিয়েছে। আমাদের অর্থনীতির গতিপথ ও জনগণের দৃঢ়তার জেরেই এই জিডিপি বৃদ্ধি হল।"

আসলে গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিক, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাসে এই জিডিপি বৃদ্ধি হয়েছে। তবে এর আগের দু'টো ত্রৈমাসিকে আর্থিক প্রবৃদ্ধির হার অনেকটা কমই ছিল। তবে এর পিছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে বলেই দাবি কেন্দ্রীয় ব্যাঙ্কের। বলা হয়েছে, এই যুদ্ধের কারণে শুধু ভারতে না, গোটা বিশ্বেরই অর্থনৈতিক গতি শ্লথ হয়ে গিয়েছিল। তবে ধীরে ধীরে সেই ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

গত ২০২২-২৩ অর্থবর্ষেই জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, "যদি জিডিপি বৃদ্ধির হার এই পূর্বাভাসের অঙ্ককে ছাপিয়ে যায়, তাহলে অবাক হওয়ারও কিছু থাকবে না।"

সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বদল আনল নবান্ন, হেল্থ স্কিমের সুবিধাও বাড়ল


```