Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে চার মাসে বেকারত্ব সবচেয়ে বেড়েছে ডিসেম্বরে

দ্য ওয়াল ব্যুরো : গতবছর অগাস্টে (August) ভারতে বেকারত্বের হার (Rate of unemployment) ছিল ৮.৩ শতাংশ। নভেম্বরে (November) ওই হার কমে হয় সাত শতাংশ। ডিসেম্বরে ফের তা বেড়ে হয়েছে ৭.৯ শতাংশ। গত চার মাসের মধ্যে ডিসেম্বরেই বেকারত্বের হার বেড়েছে সবচে

ভারতে চার মাসে বেকারত্ব সবচেয়ে বেড়েছে ডিসেম্বরে

শেষ আপডেট: 3 January 2022 07:36

দ্য ওয়াল ব্যুরো : গতবছর অগাস্টে (August) ভারতে বেকারত্বের হার (Rate of unemployment) ছিল ৮.৩ শতাংশ। নভেম্বরে (November) ওই হার কমে হয় সাত শতাংশ। ডিসেম্বরে ফের তা বেড়ে হয়েছে ৭.৯ শতাংশ। গত চার মাসের মধ্যে ডিসেম্বরেই বেকারত্বের হার বেড়েছে সবচেয়ে বেশি। এই তথ্য জানিয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি নামে এক সংস্থা। ওমিক্রন ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার পরে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ধাক্কা খেয়েছে অর্থনীতি। অনেক দেশেই চালু হয়েছে সোশ্যাল ডিসট্যান্সিং। এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় ডিসেম্বরে বেকারত্বের হার ছিল ৯.৩ শতাংশ। নভেম্বরে ওই হার ছিল ৮.২ শতাংশ। নভেম্বরে গ্রামে বেকারত্বের হার ছিল ৬.৪ শতাংশ। ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৭.৩ শতাংশ। চলতি আর্থিক বছরের গত ত্রৈমাসিকে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, কোভিডের ধাক্কায় ফের কমতে পারে বিকাশের হার।

```