রণতরী আইএনএস বিক্রমাদিত্যের ডেকে লাল করোনাভাইরাসকে ঘুষি, নৌবাহিনীর কুর্নিশ করোনা যোদ্ধাদের
দ্য ওয়াল ব্যুরো:করোনাভাইরাসকে ঘুষি মারছে ভারতের শক্তিশালী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। জাহাজের ডেকে তারই প্রতীকী ছবি ফুটে উঠেছে। লাল আলোয় ভয়ঙ্কর করোনাভাইরাস। তার দিকেই যেন শক্ত মুঠিতে ঘুষি বাগিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গর্বের রণতরী। ঠিক যেমন করে
শেষ আপডেট: 2 May 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো:করোনাভাইরাসকে ঘুষি মারছে ভারতের শক্তিশালী রণতরী আইএনএস বিক্রমাদিত্য। জাহাজের ডেকে তারই প্রতীকী ছবি ফুটে উঠেছে। লাল আলোয় ভয়ঙ্কর করোনাভাইরাস। তার দিকেই যেন শক্ত মুঠিতে ঘুষি বাগিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গর্বের রণতরী। ঠিক যেমন করে শত্রু জাহাজকে কুপোকাৎ করতে পারে এই রণতরী, ঠিক তেমনই দেশের শত্রু মারণ ভাইরাসকেও তার বজ্রমুষ্টিতে ঘায়েল করে দেবে নিমেষে। এভাবেই করোনার বিরুদ্ধে সংহতি, একতা ও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে ভারতীয় নৌবাহিনী।
রণতরী বিক্রমাদিত্যের ডেকে সেই প্রতীকী সবুজ হাত যেন দেশের করোনা যোদ্ধাদেরই। প্রাণের ঝুঁকি নিয়ে যাঁরা দেশের সেবা করে যাচ্ছেন, সঙ্কটাপন্নদের প্রাণ বাঁচাচ্ছেন। রবিবার সন্ধ্যায় নৌবাহিনীর তরফে ঠিক এমনভাবেই শ্রদ্ধা ও সম্মান জানানো হল করোনা মোকাবিলায় অগ্রনী ভূমিকা নেওয়া ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের।
https://twitter.com/DefPROMumbai/status/1256890510066647040
‘ইন্ডিয়া স্যালুটস করোনা ওয়ারিওর্স’, করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে ৪১ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করে পিআরও ডিফেন্স মুম্বই। যেখানে দেখা যায় লাল আলোয় চিহ্নিত প্রতীকী করোনাভাইরাসকে ঘুষি মারছে একটি হাত। সংহতি, একতা আর একসঙ্গে লড়াইয়েই হারিয়ে দেওয়া যাবে মারণ ভাইরাসকে। নৌবাহিনীর তরফে এই বার্তাই দেওয়া হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, মুম্বই ও চেন্নাইয়ের বড় বন্দরগুলিতে ওয়েস্টার্ন নেভাল কম্যান্ডের পাঁচটি জাহাজে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আলো জ্বালানো থাকবে। জাহাজগুলি থেকে সাইরেনও বাজানো হবে।
২০১৩ সালে ভারতের নৌবাহিনীতে যোগ দেয় আইএনএস বিক্রমাদিত্য। জাহাজটিতে ৩০ টি মিগ যুদ্ধবিমান ও ছ’টি হেলিকপ্টার রাখা যেতে পারে। ২৮৪ মিটার লম্বা ও ৬০ মিটার উচ্চতার এই যুদ্ধজাহাজ ২০ তলা বাড়ির সমান উঁচু, ওজন ৪০০০০ টন। পৃথিবীতে খুব কম দেশের কাছেই আছে বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। ভারতীয় নৌবাহিনীর এই গর্বের রণতরীকে তাই করোনা-যোদ্ধাদের কুর্নিশ জানানোর জন্য বেছে নেওয়া হয়েছে।