Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ভারতের শিবাঙ্গী রাফাল ওড়াবেন ফ্রান্সে, ফরাসি বায়ুসেনার মহড়ায় নেতৃত্ব দেবেন দেশের মহিলা পাইলট

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জন্য গর্বের মুহূর্তই বটে। ভারতের প্রথম রাফাল চালক তথা বায়ুসেনার দক্ষ পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং ( Shivangi Singh) ফ্রান্সে গিয়ে রাফাল ওড়াবেন (Woman Rafale Pilot)। ফরাসি বায়ুসেনার মহড়া 'ওরিয়ন'-এ নেতৃত্ব দিতে চ

ভারতের শিবাঙ্গী রাফাল ওড়াবেন ফ্রান্সে, ফরাসি বায়ুসেনার মহড়ায় নেতৃত্ব দেবেন দেশের মহিলা পাইলট

শেষ আপডেট: 26 April 2023 15:47

দ্য ওয়াল ব্যুরো: ভারতের জন্য গর্বের মুহূর্তই বটে। ভারতের প্রথম রাফাল চালক তথা বায়ুসেনার দক্ষ পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী সিং ( Shivangi Singh) ফ্রান্সে গিয়ে রাফাল ওড়াবেন (Woman Rafale Pilot)। ফরাসি বায়ুসেনার মহড়া 'ওরিয়ন'-এ নেতৃত্ব দিতে চলেছেন দেশের 'গোল্ডেন গার্ল'।

: মিগ-২১ বাইসন জেট ওড়াতে দক্ষ। বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে একই এয়ারবেসে প্রশিক্ষণ নিয়েছেন। দক্ষ, সাহসী অফিসার অভিনন্দনের সঙ্গে মিগ ফাইটার জেট ওড়ানোর অভিজ্ঞতাও রয়েছে। আকাশে দীর্ঘক্ষণ যুদ্ধবিমান নিয়ে চক্কর কাটতে পারেন বায়ুসেনার এই দক্ষ পাইলট। নাম শিবাঙ্গী সিং। ফরাসি রাফাল ফাইটার জেটের তিনিই প্রথম মহিলা পাইলট। এবার নেতৃত্ব দেবেন ফরাসি বায়ুসেনার মহড়ায়।

এই প্রথমবার ভারতীয় বায়ুসেনা দেশের কোনও ফাইটার জেটের পাইলটকে আন্তর্জাতিক মহড়ায় পাঠাচ্ছে। তাও আবার মহিলা চালক। এর আগে অবশ্য স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী জাপানে আয়োজিত 'ধর্মা গার্ডিয়ান' মহড়ায় অংশ নিয়েছিলেন।

কে এই শিবাঙ্গী?

‘গোল্ডেন গার্ল’ শিবাঙ্গী অম্বালা বায়ুসেনা ঘাঁটির ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের ফাইটার পাইলট।

বারাণসীর মেয়ে শিবাঙ্গী। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতক করেন। ক্যাডেট কোর (এনসিসি)-এর ৭ নম্বর ইউপি এয়ার স্কোয়াড্রনে যোগ দিয়েছিলেন। ২০১৬ সালে এয়ার ফোর্স অ্যাকাডেমিতে যোগ দেন। বায়ুসেনায় যোগ দেওয়ার পরে মিগ-২১ বাইসন জেটেই প্রশিক্ষণ নেন শিবাঙ্গী। এই মিগ উড়িয়েই পাকিস্তানের এফ-২১ জেটের পিছু ধাওয়া করেছিলেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। শিবাঙ্গী অভিনন্দনের সঙ্গেও মিগ জেট উড়িয়েছেন। মিগের পুরনো ও নতুন দুই ভার্সনেই দক্ষ লেফটেন্যান্ট শিবাঙ্গী। এতদিন রাজস্থানে পোস্টেড ছিলেন। সেখান থেকে অম্বালায় নিয়ে এসে তাঁকে রাফালের প্রশিক্ষণ দেওয়া হয়। এখন ‘গোল্ডেন গার্ল’ বলেই ডাকা হচ্ছে লেফটেন্যান্ট শিবাঙ্গীকে।

মেয়েদের 'মন কি বাত'ও শুনুন, মোদীকে আবেদন করলেন বিক্ষোভকারী কুস্তিগিররা


```