Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আবার আকাশে ভারত, অনেক দিনের পরে উড়ল বিমান, দেখুন এয়ার ট্রাফিকের ছবি

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিনের পর। সেই ২৫ মার্চ লকডাউনে বন্ধ হয়েছিল উড়ান। আর ২৫ মে চালু হল। তাও শুধু ঘরোয়া বিমান। আর আকশে বিমান ছেয়ে যাওয়ার সেই ছবি পোস্ট করে খুশি ব্যক্ত করলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী। লিখলেন, আবার আকাশে উড়

আবার আকাশে ভারত, অনেক দিনের পরে উড়ল বিমান, দেখুন এয়ার ট্রাফিকের ছবি

শেষ আপডেট: 24 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অনেক দিনের পর। সেই ২৫ মার্চ লকডাউনে বন্ধ হয়েছিল উড়ান। আর ২৫ মে চালু হল। তাও শুধু ঘরোয়া বিমান। আর আকশে বিমান ছেয়ে যাওয়ার সেই ছবি পোস্ট করে খুশি ব্যক্ত করলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী। লিখলেন, আবার আকাশে উড়ছেন ভারতীয়রা। আবার ব্যস্ত হয়েছে ভারতের আকাশ। https://twitter.com/HardeepSPuri/status/1264843278337392642 দীর্ঘ দু'মাস পরে দেশে ঘরোয়া বিমান চালু করা গেছে। যদিও গোটা দেশে বলা যাবে না। কারণ, পশ্চিমবঙ্গেই উড়ান শুরু হয়নি এদিন। আরও তিনদিন পরে কলকাতা বিমানবন্দর থেকে উড়বে বিমান। তবে তাতেই আকাশের ছবিটা বদলে গিয়েছে। ফ্লাইটব়্যাডার ওয়েবসাইট থেকে সেই ছবিই পোস্ট করেছেন মন্ত্রী।

বিভিন্ন বিমানবন্দরও এতদিন ছিল ফাঁকা। অনেক দিন পরে সেখানে হাজারে হাজারে মানুষ এসেছেন মাস্কে মুখ ঢেকে। এদিন ভোর পৌনে পাঁচটায় প্রথম বিমানটি মুম্বই থেকে পুণের উদ্দেশে ওড়ে। এর পরের বিমানটাও ছিল মুম্বই থেকেই। সকাল পৌনে সাতটায় সেটি উড়ে যায় পটনার উদ্দেশে। দু'টিই ছিল ইন্ডিগোর বিমান। দিল্লিতে এদিন সকালে প্রথম বিমানটি আসে আমদাবাদ থেকে সকাল পৌনে আটটা নাগাদ। সেটা ছিল স্পাইসজেটের বিমান।

আরও পড়ুন

করোনা অতিমহামারী, সীমান্তে উত্তেজনা, ভারত থেকে নাগরিকদের সরাতে চাইছে চিন

তবে প্রথম দিনের আকাশ সফর একেবারে বাধাহীন হয়নি। ৮২টি বিমান শেষ মুহূর্তে বাতিল হয় শুধু দিল্লিতে। বিমান বাতিল হয় মুম্বইতেও। তাই দীর্ঘদিন পরে শুরু হওয়া সফরের দিনেও ভোগান্তির মুখে পড়তে হয় বহু যাত্রীকে।

```