Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিদেশে গিয়ে গোমাংস খাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা! ‘অনাচার’ রুখতে গীতাপাঠের নিদান মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বিদেশে গিয়ে গরুর মাংস খাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা! এই নিয়ে ভারী চিন্তিত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাই এই ‘অনাচার’ রুখতে তিনি নিদান দিলেন, স্কুল স্তর থেকে গীতাপাঠ করাতে হবে পড়ুয়াদের! তাহলেই নাকি তারা নিজেদের দেশের সংস্কৃতি

বিদেশে গিয়ে গোমাংস খাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা! ‘অনাচার’ রুখতে গীতাপাঠের নিদান মন্ত্রীর

শেষ আপডেট: 2 January 2020 09:47

দ্য ওয়াল ব্যুরো: বিদেশে গিয়ে গরুর মাংস খাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা! এই নিয়ে ভারী চিন্তিত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাই এই ‘অনাচার’ রুখতে তিনি নিদান দিলেন, স্কুল স্তর থেকে গীতাপাঠ করাতে হবে পড়ুয়াদের! তাহলেই নাকি তারা নিজেদের দেশের সংস্কৃতি বুঝতে পারবে এবং বিদেশে গিয়ে গরুর মাংস খাবে না। বিতর্কিত মন্তব্য করার কারণে এমনিতেই বারবার সামনে আসে বিজেপির সাংসদ গিরিরাজ সিংয়ের নাম। কয়েক দিন আগেই তিনি বলেছিলেন, “মুঘল এবং ব্রিটিশরা যা করতে পারেনি, কংগ্রেস, তাদের টুকরে টুকরে গ্যাং এবং আসাদউদ্দিন ওয়াইসি মিলে সেটাই করতে চাইছে। তারা ভারতে যুদ্ধ চায়।” এবার নতুন বছরের গোড়াতেও ফের বিতর্কিত মন্তব্য করলেন তিনি। বুধবার গিরিরাজ সিং বলেন, “এখনকার অভিভাবকেরা সন্তানকে মিশনারি স্কুলে পড়তে পাঠান। তার পরে তারা আইআইটি পাশ করে ইঞ্জিনিয়ার হয়, কেউ জেলাশাসক হন, কেউ আবার বিদেশে চলে যায়। আর বিদেশে গিয়েই বেশিরভাগ ভারতীয় গরুর মাংস খায়। কারণ তারা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানেই না।” এই অবস্থার পরিবর্তনের জন্য স্কুলে ভগবতগীতা পাঠের পক্ষে সরব হলে মন্ত্রী। তিনি আরও বলেন, “হনুমান চল্লিশা যদি ১৫টি বাড়িতে পাওয়া যায়, তবে রামায়ণ, মহাভারত পাওয়া যাবে মাত্র ৩টি বাড়িতে। এই কারণেই আমাদের সন্তানেরা ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে অবগত হয় না। ফলে তারা বিদেশে গিয়ে ‘অনাচার’ করে।” শুধু তাই নয়। দেশজুড়ে কেন নববর্ষ পালনের এত রমরমা, তার বিরুদ্ধেও মন্তব্য করেন গিরিরাজ। তিনি টুইট করেন, “আমাদের নববর্ষ এটা নয়। আমরা সনাতন ধর্মাবলম্বী, প্রভু শ্রীরামের বংশধর।” তবে গোমাংস নিয়ে এই ধরনের বিতর্ক ও অতি রক্ষণশীল মনোভাব শাসকদলের পক্ষে নতুন কিছু নয়। দেশবাসী প্রায় অভ্যস্ত হয়ে উঠেছে গোমাতাকে রক্ষা করার জন্য অতিসক্রিয় সব পদক্ষেপের। কখনও ফ্রিজে গোমাংস থাকার অপরাধে গণপিটুনিতে খুন হয়েছেন নিরীহ মানুষ, কখনও বা গরুর দেহাবশেষ পড়ে থাকা নিয়ে কার্যত দাঙ্গা বেঁধে গিয়েছে দেশের কোনও প্রান্তে। এত কিছুর পরেও নাকি গোহত্যা আটকানো যাচ্ছে না, এমনটাই মনে করছেন সনাতন হিন্দুত্ববাদীরা। এই পরিস্থিতিতে গোমাংস খাওয়ার বিরুদ্ধে ফের সুর চড়ালেন বিজেপির মন্ত্রী। তবে দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও খাওয়াদাওয়ার বিষয়ে মানুষের স্বাধিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

```