Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনা ভিসায় আরও বেশি দেশ ঘোরা যাবে এবার! ভারতীয় পাসপোর্ট আরও শক্তিশালী হল

দ্য ওয়াল ব্যুরো: আরও শক্তিশালী হল ভারতের পাসপোর্ট (Indian passport)। মঙ্গলবার প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্সের নয়া তালিকা। তাতেই ৫ ধাপ উপরে উঠে ৮০ নম্বরে ঠাঁই পেয়েছে ভারতীয় পাসপোর্ট। এর ফলে এখন থেকে ভিসা ছাড়াই মোট ৫৭টি দেশে ভ্রমণ কর

বিনা ভিসায় আরও বেশি দেশ ঘোরা যাবে এবার! ভারতীয় পাসপোর্ট আরও শক্তিশালী হল

শেষ আপডেট: 19 July 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: আরও শক্তিশালী হল ভারতের পাসপোর্ট (Indian passport)। মঙ্গলবার প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্সের নয়া তালিকা। তাতেই ৫ ধাপ উপরে উঠে ৮০ নম্বরে ঠাঁই পেয়েছে ভারতীয় পাসপোর্ট। এর ফলে এখন থেকে ভিসা ছাড়াই মোট ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন ভারতের পাসপোর্টধারীরা (Indians Can Travel Visa-Free)।

এর আগে ২০২২ সালের প্রকাশিত ইনডেক্সে ভারতের স্থান ছিল ৮৫। কিন্তু নয়া ইনডেক্সে ৮০তে উঠে এসেছে ভারতের নাম। এই একই নম্বরে ঠাঁই পেয়েছে সেনেগাল এবং টোগো।

ভারতীয় পাসপোর্ট থাকলে বেশ কিছু দেশে ভিসা ছাড়াই ঘুরে আসা যায়, এছাড়া বেশ কিছু দেশে ভিসা অন অ্যারাইভালের ব্যবস্থা রয়েছে। (Indians Can Travel Visa-Free)

এই দেশগুলির মধ্যে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, রোয়ান্ডা ইত্যাদি। কিন্তু এখনও ১৭৭টি দেশে প্রবেশের জন্য ভিসা বাধ্যতামূলক ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে চিন, জাপান, রাশিয়া, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি।

এই তালিকায় এখন শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্ট সঙ্গে থাকলে বিশ্বজুড়ে ১৯২টি দেশে প্রবেশে জন্য কোনো ভিসা লাগবে না। গত ৫ বছর ধরে এই তালিকার শীর্ষস্থানে ছিল জাপান। তবে এবার তৃতীয় স্থানে নেমে এসেছে এশিয়ার এই দেশটি। প্রায় ১০ বছর আগে এই তালিকায় প্রথমে নাম ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এবার গতবারের থেকে ২ ধাপ নেমে অষ্টম হয়েছে আমেরিকা। চতুর্থতে ঠাঁই পেয়েছে ব্রিটেন। তালিকায় সবার শেষে নাম রয়েছে আফগানিস্তানের। এই দেশের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে ভ্রমণ করা যায়।

ডঃ ক্রিশ্চিয়ান এইচ. কেলিনের তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্স ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি (IATA) দ্বারা প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে এই তালিকা প্রস্তুত করে। এর অধীনে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি দেশ রয়েছে। এটি সারা বছর রিয়েল-টাইমে আপডেট করা হয়।

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ, আই-প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে


```