Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাম-লোগো বদলে গেল, এই নিয়ে চার বার পরিবর্তন, এখন ভোডাফোন-আইডিয়া মানে Vi

দ্য ওয়াল ব্যুরো: একটা সময়ে দেশের অন্যতম প্রধান টেলিকম সংস্থা ছিল 'ম্যাক্স টাচ'। পরে সেই নাম বদলে হয় 'অরেঞ্জ'। এর পরের বদলে নাম হয় 'হাচ'। তার পরে ভোডাফোন। টেলিকম সংস্থা আইডিয়া এবং ভোডাফোন সংযুক্ত হওয়ার পরে এবার ফের নাম ও লোগো পরিবর্তন। ভোডাফ

নাম-লোগো বদলে গেল, এই নিয়ে চার বার পরিবর্তন, এখন ভোডাফোন-আইডিয়া মানে Vi

শেষ আপডেট: 6 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: একটা সময়ে দেশের অন্যতম প্রধান টেলিকম সংস্থা ছিল 'ম্যাক্স টাচ'। পরে সেই নাম বদলে হয় 'অরেঞ্জ'। এর পরের বদলে নাম হয় 'হাচ'। তার পরে ভোডাফোন। টেলিকম সংস্থা আইডিয়া এবং ভোডাফোন সংযুক্ত হওয়ার পরে এবার ফের নাম ও লোগো পরিবর্তন। ভোডাফোন আইডিয়ার নতুন নাম হলে 'ভিআই'। আইডিয়ারও আগে ব্র্যান্ড নাম ছিল 'আইডিয়া সেলুলার'।

আরও পড়ুন

মরচে ধরেছে চাঁদে, ক্ষয়ে যাচ্ছে দুই মেরু, ভয়ঙ্কর খবর দিল চন্দ্রযান-১

সোমবার সংস্থার পক্ষে জানানো হয়েছে, ভোডাফোন আইডিয়া এবার রিব্র্যান্ডিং হয়ে 'ভিআই' হল। ব্রিটিশ টেলিকম সংস্থা ভোডাফোন গ্রুপ বছর তিনেক আগেই ভারতের কুমারমঙ্গলম বিড়লার আইডিয়া সেলুলার অধিগ্রহণ করে। এর পর থেকে সংস্থার পরিচিতি ছিল ভোডাফোন আইডিয়া হিসেবে। দুই সংস্থার লোগোই ব্যবহার করা হত। এবার সেটা এক হয়ে নতুন ব্র্যান্ড নাম ও লোগো চালু হল। সোমবার ভোডাফোন গ্রুপের সিইও নিক রিড এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেন। এক সময়ে ভোডাফোন আইডিয়া ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা ছিল। কিন্তু রিলায়েন্স জিও আসার পর থেকেই পিছু হঠতে থাকে। ৪০ কোটি গ্রাহকের থেকে প্রায় ১০ কোটি গ্রাহক চলে যায় গত কয়েক বছরে। কম পয়সায় টেলিফোন ও ইন্টারনেটের সুবিধা দিয়ে বাজারে আসা মুকেশ আম্বানির জিও এখন দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। গ্রাহক সংখ্যা ৪০ কোটির বেশি। এদিনের ভার্চুয়াল কনফারেন্সে আদিত্য বিড়লা গ্রুপ তথা ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, "বিশ্বের মধ্যে টেলিকম ক্ষেত্রে ভারত দ্বিতীয় বৃহত্তম বাজার। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ভারত বিশ্বে প্রথম। দেশের ১২০ কোটি মানুষ ফোন ব্যবহার করেন। দেশের ৫ লাখ গ্রামে রয়েছে নেটওয়ার্ক।" আগামী দিনে ভারতে ডিজিটাল বিপ্লব আনার ক্ষেত্রে সংস্থা কাজ করবে বলেও এদিন জানান কুমারমঙ্গলম। ভোডাফোন অবশ্য বেশ কিছুদিন ধরেই সমস্যার মধ্য দিয়ে চলছে। আইডিয়ার সঙ্গে হাত মেলানোর পরে সংস্থা লাভের মুখ দেখেনি। একটা সময়ে ভারতে ভোডাফোন ব্যবসা গুটিয়ে ফেলতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। এখনও এজিআর বকেয়া বাবদ ৫০ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে চোকাতে হবে। যদিও সম্প্রতি এর জন্য সুপ্রিম কোর্ট ১০ বছর সময় দেওয়ায় অনেকটাই স্বস্তিতে সংস্থা। এই পরিস্থিতিতে সংস্থা বাজার থেকে ২৫ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা নিয়েছে। এর জন্য ডিবেঞ্চার ও শেয়ার ইস্যু করা হবে জানানো হয়েছে।

```