Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তির বার্তা নিয়ে কঙ্গোয় গিয়ে নিহত দুই ভারতীয় জওয়ান! রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকা

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভে (Anti-UN Protests) উত্তাল কঙ্গো (Congo)। হিংসাত্মক সেই বিক্ষোভের মাঝে পড়ে প্রাণ হারালেন ভারতের দুই শান্তিরক্ষা বাহিনীর সদস্য (Indian Peacekeepers)। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছি

শান্তির বার্তা নিয়ে কঙ্গোয় গিয়ে নিহত দুই ভারতীয় জওয়ান! রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভে উত্তাল আফ্রিকা

শেষ আপডেট: 27 July 2022 03:10

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপুঞ্জ বিরোধী বিক্ষোভে (Anti-UN Protests) উত্তাল কঙ্গো (Congo)। হিংসাত্মক সেই বিক্ষোভের মাঝে পড়ে প্রাণ হারালেন ভারতের দুই শান্তিরক্ষা বাহিনীর সদস্য (Indian Peacekeepers)। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তাঁরা। শান্তি বজায় রাখার বার্তা দিতেই গিয়েছিলেন কঙ্গোতে।

নিহত দুজনই ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ান। পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে যাঁরা এই কাজ করেছেন অবিলম্বে তাঁদের কঠিন শাস্তিও দাবি করেছেন তিনি।

কঙ্গোর পূর্বদিকের গোমা শহরে গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপুঞ্জ বিরোধী ব্যাপক আন্দোলন চলছে। সেখানেই শান্তির কথা বলতে গিয়েছিল ইউনাইটেড নেশনসের একটি দল। কঙ্গোয় তাঁদের প্রচারের দ্বিতীয় দিনে আন্দোলনকারীরা এতটাই হিংসাত্মক হয়ে ওঠেন যে সংঘর্ষে প্রাণ হারান মোট ৫ জন। তাঁদের মদ্যে ভারতের ওই দুই জওয়ানও ছিলেন। এছাড়া পঞ্চাশেরও বেশি মানুষ আহত হয়েছেন।

গোমায় রাষ্ট্রপুঞ্জ বিরোধী আন্দোলনের ঝাঁঝ দিন দিন বাড়ছে। গত ২৬ জুলাই তা মারাত্মক আকার নেয়। ইউএন-এর সম্পত্তিতে আগুন ধরিয়ে দিতে থাকেন বিক্ষোভকারীরা। ৫০০-র বেশি মানুষ একসঙ্গে হামলা চালান। টিয়ার গ্যাস প্রয়োগ করেও কোনও লাভ হয়নি।

আরও পড়ুন: নদীর জলে ডুবেছে রাস্তা, সাঁতার কাটতে গিয়ে ভেসে গেলেন যুবক! অন্ধ্রের বন্যার ভয়াবহ ছবি


```