Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘কোভিড-১৯ ট্র্যাকার’ ধরবে সংক্রমণ, ডাক্তারি পরামর্শও দেবে, এমন ওয়েবসাইট বানাচ্ছেন ভারতীয় প্রযুক্তিবিদ

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ সংক্রমণের উপসর্গ কি দেখা দিয়েছে? এমন অবস্থায় কী করতে হবে? কোন ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ দরকার? কীভাবে থাকতে হবে কোয়ারেন্টাইনে? বাড়ির লোকজনকেও বা সুস্থ রাখা যাবে কীভাবে ? অনেক প্রশ্নের উত্তর দেবে এই ও

‘কোভিড-১৯ ট্র্যাকার’ ধরবে সংক্রমণ, ডাক্তারি পরামর্শও দেবে, এমন ওয়েবসাইট বানাচ্ছেন ভারতীয় প্রযুক্তিবিদ

শেষ আপডেট: 24 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ সংক্রমণের উপসর্গ কি দেখা দিয়েছে? এমন অবস্থায় কী করতে হবে? কোন ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ দরকার? কীভাবে থাকতে হবে কোয়ারেন্টাইনে? বাড়ির লোকজনকেও বা সুস্থ রাখা যাবে কীভাবে ? অনেক প্রশ্নের উত্তর দেবে এই ওয়েবসাইট-covidnearyou.org। সুস্থ থাকার পরামর্শও দেবেন বিশেষজ্ঞরা। এমনই ওয়েবসাইট তৈরির পথে  সাইডওয়াক ল্যাবের প্রোডাক্ট হেড, ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ প্রেম রামাস্বামী। তাঁর সঙ্গেই ওয়েবসাইটের কোডিংয়ে হাত মিলিয়েছেন অ্যাপলের নামী প্রযুক্তিবিদরা, রয়েছে আমাজন, অ্যালফাবেট, ক্লাউডফ্লেয়ার, মঙ্গো-ডিবির কোডাররাও। করোভিড-১৯ সংক্রমণে বিশ্বজুড়ে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজার। মৃত চার লক্ষেরও বেশি। ইতালি, ইরানি, মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ মহামারীর চেহারা নিয়েছে। ভারতেও সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচশো। প্রেম রামাস্বামী বলছেন, অনেকেই সঠিকভাবে জানেন না কীভাবে ছড়াতে পারে এই সংক্রমণ। করোনাভাইরাস মহামারী হওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালিতে সামাজিক মেলামেশা এতটাই বেশি হযেছে যে এখন এই সংক্রমণকে রোখা সম্ভব হচ্ছে না। বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাস। কীভাবে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যেতে হবে, সামান্য উপসর্গ দেখা দিলেই কী কী টেস্ট করাতে হবে সেই বিষয়ে বিশদে জানাতেই এই ওয়েবসাইট। কোনও ভুয়ো খবর নয়, বরং বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতামত মেনেই গাইডলাইন দেওয়া থাকবে এখানে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শও নেওয়া যাবে। কী ভাবে কাজ করবে এই ওয়েবসাইট? ভারতীয় প্রযুক্তিবিদ বলেছেন, লগইন করার পরে প্রথমেই টেস্ট করা হবে যিনি ওয়েবসাইট খুললেন তিনি কোভিড-১৯ আক্রান্ত কিনা। নানারকম প্রশ্নের অপশন থাকবে। যেমন-শারীরিক অবস্থা কেমন, কী কী উপসর্গ দেখা দিতে পারে তারও অপশন থাকবে। চাইলে প্রাথমিকভাবে সংক্রমণ ঠেকানোর জন্য কী ড্রাগ উপযোগী সেটাও বলে দেবে এই ওয়েবসাইট। আক্রান্তের বয়স, শারীরিক অবস্থা, মেডিক্যাল হিস্ট্রি, চার দেশ, রাজ্য বা শহর ও সেখানকার আবহাওয়ার প্রকৃতি, পারিপার্শ্বিক লোকজন, সব বিচার করেই পরামর্শ দেওয়া হবে। আক্রান্ত ব্যক্তির যদি উপসর্গ দেখা নাও দেয় তাহলেও তার শারীরিক অবস্থা বিচার করে টেস্ট করা হবে এই ওয়েবসাইটে। বিদেশ ভ্রমণের রেকর্ড আছে কিনা সেটা বলেও দেবে এই ওয়েবসাইট। তাছাড়া ঘরে বসেই বিশ্বের কোথায় কীভাবে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, কী কী নতুন ভ্যাকসিন বার হওয়ার পথে, সবই বিশদে জানাবে এই ওয়েবসাইট। প্রেম রামাস্বামীর সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০ জন কোডার ও প্রযুক্তিবিদ এই ওয়েবসাইট তৈরি করছেন। রামাস্বামী জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণের উপসর্গ ধরা পড়ে কোনও হাসপাতাল তাঁদের টেস্ট করতে রাজি হননি। বস্টন চিল্ড্রেন হাসপাতালের চিফ ইনোভেটিভ অফিসার জন ব্রাউনস্টেনের পরামর্শেই তাঁরা জনসাধারণের সুবিধার জন্য এমন একটি ওয়েবসাইট বানানোর পরিকল্পনা করেন। তাঁদের এই উদ্যোগে সাড়া দেয় অ্যাপল, আমাজান, অ্যালফাবেটের নামী কোডাররা। তাছাড়া এই ওয়েবসাইটের পার্টনার হার্ভার্ড মেডিক্যাল স্কুল। প্রেম রামাস্বামী বলেছেন, বিশ্বের অনেক নামী বিজ্ঞানী ও চিকিৎসকরাও থাকবেন এই ওয়েবসাইটের পরামর্শদাতা হয়ে।

```