Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

বিদেশে বহু মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ, সেই দৃশ্য রেকর্ড! দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় বসে অন্তত ৫ জন কোরিয়ান মহিলাকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করার অভিযোগে সোমবার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সিডনির একটি আদালত। বলেশ ধনকড় (Balesh Dhankhar) নামে ৪৩ বছর বয়সি ওই

বিদেশে বহু মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ, সেই দৃশ্য রেকর্ড! দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি নেতা

শেষ আপডেট: 26 April 2023 05:32

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ায় বসে অন্তত ৫ জন কোরিয়ান মহিলাকে বাড়িতে ডেকে মাদক খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করার অভিযোগে সোমবার ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে সিডনির একটি আদালত। বলেশ ধনকড় (Balesh Dhankhar) নামে ৪৩ বছর বয়সি ওই ব্যক্তি অস্ট্রেলিয়ায় বিজেপির সংগঠন 'ওভারসিজ ফ্রেন্ডস অফ ভারতীয় জনতা পার্টি'র (Overseas Friends of Bharatiya Janta Party) প্রাক্তন প্রধান।

সূত্রের খবর, অভিযুক্ত বলেশ পেশায় একজন ডেটা এক্সপার্ট। কর্মসূত্রেই অস্ট্রেলিয়ায় থাকে সে। ২০১৮ সালে ৫ জন কোরিয়ান মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। জানা গিয়েছিল, সেই বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে এই অপরাধগুলি করেছিল সে। জানা গেছে, কোরিয়ান ভাষার অনুবাদকের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাদের সঙ্গে দেখা করত সে। ৫ জন নির্যাতিতার সঙ্গেই একই হোটেল, কোরিয়ান রেস্তোরাঁ এবং ক্যাফেতে দেখা করেছিল বলেশ। তারপর সিডনির সিবিডি এলাকায় নিজের ষ্টুডিও অ্যাপার্টমেন্টে তাদের ডেকে নিয়ে আসত অভিযুক্ত।

এরপর ওয়াইন এবং অন্য পানীয়ের মধ্যে বিভিন্ন ডেট রেপ ড্রাগ মিশিয়ে ওই মহিলাদের খেতে দিত প্রাক্তন বিজেপি নেতা (BJP leader)। সেসব খেয়ে তাঁরা অচৈতন্য হয়ে পড়লে তাঁদের ধর্ষণ করত বলেশ। শুধু তাই নয়, বেডসাইড অ্যালার্ম ঘড়ির পিছনে লুকিয়ে রাখা ক্যামেরা কিংবা নিজের মোবাইলে রেকর্ড করত ধর্ষণের ঘটনা।

https://twitter.com/AdityaMenon22/status/1650576450364538881?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650576450364538881%7Ctwgr%5Ea80115cc17006459d7f0d671789a1befa39c9e1f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thequint.com%2Fsouth-asians%2Fworst-rapist-sydney-history-overseas-friends-of-bjp-former-president-who-is-balesh-dhankhar

২০১৮ সালের ২১ অক্টোবর এক নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বলেশকে গ্রেফতার করে পুলিশ। ওই মহিলা জানিয়েছিলেন, তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করার সময়েই জ্ঞান ফিরে এসেছিল তাঁর। কোনওমতে বলেশের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বাথরুমে গিয়ে সেখান থেকে এক বন্ধুকে মেসেজ পাঠিয়ে সব জানান নিগৃহীতা। তারপরেই পুলিশ গ্রেফতার করে বলেশকে।

পুলিশ সূত্রে খবর, তার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ধর্ষণের ৪৭টি ভিডিও উদ্ধার করে পুলিশ। সেগুলির বেশিরভাগের ক্ষেত্রেই সংজ্ঞাহীন অবস্থায় মহিলাদের সঙ্গে যৌন সঙ্গম করতে দেখা গেছে বলেশকে। কোনও কোনও ভিডিওতে এমনটাও দেখা গেছে, ধর্ষণের সময়েই জ্ঞান ফিরে এসেছে নিগৃহীতার, এবং তিনি যন্ত্রণায় ছটফট করছেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্ৰত্যেকজনকে ধর্ষণ করার ভিডিও নির্যাতিতাদের নাম সহ আলাদা আলাদা ফোল্ডারে সযত্নে রাখা ছিল।

https://twitter.com/AdityaMenon22/status/1650576232013246464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1650576450364538881%7Ctwgr%5Ea80115cc17006459d7f0d671789a1befa39c9e1f%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.thequint.com%2Fsouth-asians%2Fworst-rapist-sydney-history-overseas-friends-of-bjp-former-president-who-is-balesh-dhankhar

বলেশকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে ৩৯টি অভিযোগে মামলা দায়ের করা হয়, সেগুলির মধ্যে ১৩টি ধর্ষণের মামলা। কিন্তু বলেশ আদালতে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায়, ওই ৫জন মহিলা স্বেচ্ছায় তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এবং তাঁদের ইচ্ছেতেই সঙ্গমের ঘটনা ভিডিও রেকর্ড করা হয়েছে। এরপর ৫ জন নিগৃহীতাকেই আদালতে ডেকে এনে জেরা করা হয় এবং তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া জুরিরা বিচারের জন্য ধর্ষণের ভিডিওগুলিও দেখতে বাধ্য হন। জানা গেছে, সেই ভিডিও দেখার সময় জুরিরা এতটাই অসুস্থ বোধ করছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তাঁরা বিচারকের কাছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন।

সাড়ে ৪ বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পর অবশেষে সোমবার আদালত দোষী সাব্যস্ত করেছে বলেশকে। বলেশ আদালতে দাবি করেছে, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে সে সন্তুষ্ট ছিল না। তার একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ভাঙার পর একাকিত্ব থেকেই সে এমন কাজ করতে শুরু করেছিল বলে আদালতে দাবি করেছে অভিযুক্ত।

জানা গেছে, ৩৯টি অভিযোগেই দোষী সাব্যস্ত করা হয়েছে বলেশকে। মে মাসে আবার তাকে আদালতে হাজির করানো হবে। এই বছরের মধ্যেই সমস্ত অপরাধের জন্য তার সাজা ঘোষণা করা হবে।

জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন আনবে কি মোদী সরকার! চিনকেও টপকে গেছে ভারত


```