Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোভিড ১৯ রোগের মোকাবিলায় ছিলেন সামনের সারিতে, ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারের দেহ মিলল হোটেলে

দ্য ওয়াল ব্যুরো : ব্রিটেনের এক হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক। লকডাউনের সময় তিনি বাড়ি থেকে হোটেলে থাকছিলেন। সেই হোটেলের ঘরেই মিলল তাঁর দেহ। চিকিৎসকের নাম রাজেশ গুপ্ত। তিনি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ব

কোভিড ১৯ রোগের মোকাবিলায় ছিলেন সামনের সারিতে, ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারের দেহ মিলল হোটেলে

শেষ আপডেট: 29 May 2020 16:12

দ্য ওয়াল ব্যুরো : ব্রিটেনের এক হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় যুক্ত ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক। লকডাউনের সময় তিনি বাড়ি থেকে হোটেলে থাকছিলেন। সেই হোটেলের ঘরেই মিলল তাঁর দেহ। চিকিৎসকের নাম রাজেশ গুপ্ত। তিনি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বার্কশায়ারে ওয়েকশ্যাম পার্ক হসপিটালে যুক্ত ছিলেন। হাসপাতালের কনস্যালট্যান্ট অ্যানাস্থেটিস্ট রাজেশ কেন মারা গেলেন এখনও জানা যায়নি। স্বাস্থ্য দফতর থেকে বলা হয়েছে, “আমরা খুব দুঃখের সঙ্গে রাজেশের পরিবারকে জানাচ্ছি, তিনি মারা গিয়েছেন।” পরে এসম্পর্কে বিস্তারিত জানিয়ে বলা হয়েছে, সোমবার বিকালে রাজেশকে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজনের মধ্যে যাতে সংক্রমণ না ঘটে, সেজন্য তিনি একা হোটেলে থাকছিলেন। এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। স্বাস্থ্য দফতরের বিবৃতিতে বলা হয়েছে, মৃত রাজেশ ছিলেন প্রতিভাবান কবি, চিত্রশিল্পী, ফটোগ্রাফার ও কুক। তিনি কয়েকটি বইও লিখেছিলেন। রাজেশ গুপ্তর বাড়ি ছিল জম্মুতে। তাঁর স্ত্রী ও নাবালক পুত্র আছে।

```