Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কুপিয়ে খুন করে স্যুটকেসে দেহ! বিদেশের মাটিতে নৃশংস খুন ভারতীয় বংশোদ্ভূত তরুণী

দ্য ওয়াল ব্যুরো: ফের বিদেশের মাটিতে ভারতীয়র অপমৃত্যু! গাড়িতে রাখা স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার হল তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ। সিডনির এই ঘটনায় কে বা কারা জড়িত, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। সূত্রের খবর, রবিবার থেকে নিখোঁজ ছিলেন সিডনির বাসিন্দ

কুপিয়ে খুন করে স্যুটকেসে দেহ! বিদেশের মাটিতে নৃশংস খুন ভারতীয় বংশোদ্ভূত তরুণী

শেষ আপডেট: 6 March 2019 06:42

দ্য ওয়াল ব্যুরো: ফের বিদেশের মাটিতে ভারতীয়র অপমৃত্যু! গাড়িতে রাখা স্যুটকেসের ভিতর থেকে উদ্ধার হল তরুণীর ক্ষতবিক্ষত মৃতদেহ। সিডনির এই ঘটনায় কে বা কারা জড়িত, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ।

সূত্রের খবর, রবিবার থেকে নিখোঁজ ছিলেন সিডনির বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভ‌ূত প্রীতি রেড্ডি। তিনি পেশায় দাঁতের চিকিৎসক। দু'দিন ধরে খোঁজার পরে, মঙ্গলবার রাতে একটি গাড়ির ভিতরে রাখা স্যুটকেসের মধ্যে থেকে মিলল তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ। পুলিশ জানিয়েছে, তাঁকে বেশ কয়েক বার কোপানো হয়েছে। 

সিসিটিভি ফুটেজে প্রীতিকে শেষ দেখা গিয়েছিল সিডনির একটি খাবারের দোকানের লাইনে। তার পর থেকেই আর খোঁজ ছিল না তাঁর। পরিবারের তরফে অভিযোগ পেয়ে এই ভারতীয়-বংশোদ্ভ‌ূত ডেন্টিস্টের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার ইস্টার্ন সিডনি স্ট্রিটে পার্ক করা একটি গাড়ির মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গাড়ির ভেতরে একটি স্যুটকেসে ভরা ছিল মৃতদেহটি।

পুলিশ জানিয়েছে, কিছু দিন আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রীতির প্রাক্তন বয়ফ্রেন্ডের। সেই দুর্ঘটনাটিও আদতে পরিকল্পিত খুন বলে অভিযোগ উঠেছিল।

রবিবার একটি ডেন্টাল কনফারেন্সে যোগ দেওয়ার পরে ওই দিনই সকাল ১১টা নাগাদ ফোনে বাড়িতে কথা বলেন প্রীতি। তার পরে কী ভাবে কী হল, তা জানতে এই ঘটনার তদন্ত শুরু করেছে নিউ সাউথ ওয়েলসের পুলিশ।

সিডনিতে ভারতীয় হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেই একাধিক বার অতর্কিত আক্রমণে নিহত হয়েছেন বেশ কয়েক জন প্রবাসী ভারতীয়।

```