Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আপত্তিকর রিপোর্টিং', নেপালে ভারতীয় চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস আগেই উত্তরাখণ্ডের কিছু পরিমাণ জমি নিজের বলে দাবি করেছে নেপাল। এবার সেদেশে নিষিদ্ধ করা হল ভারতীয় টিভি চ্যানেল। অভিযোগ, তাতে নেপালের বিরুদ্ধে আপত্তিকর খবর দেখানো হয়েছিল। গত মে মাসে ভারত লিপু-লেখ পাসে একটি রাস্তা তৈরি

'আপত্তিকর রিপোর্টিং', নেপালে ভারতীয় চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত

শেষ আপডেট: 10 July 2020 11:24

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস আগেই উত্তরাখণ্ডের কিছু পরিমাণ জমি নিজের বলে দাবি করেছে নেপাল। এবার সেদেশে নিষিদ্ধ করা হল ভারতীয় টিভি চ্যানেল। অভিযোগ, তাতে নেপালের বিরুদ্ধে আপত্তিকর খবর দেখানো হয়েছিল। গত মে মাসে ভারত লিপু-লেখ পাসে একটি রাস্তা তৈরি করে। তাতে তীব্র আপত্তি জানায় নেপাল। তারপর একটি ভারতীয় চ্যানেলে দেখানো হয়, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে চিনের রাষ্ট্রদূতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। চিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জন্যই ভারতের সঙ্গে ঝগড়া করতে সাহস পেয়েছে নেপাল। এরপর বৃহস্পতিবার থেকে নেপালে ভারতের নিউজ চ্যানেল দেখানো বন্ধ করা হয়। ম্যাক্স ডিজিটাল টিভির ভাইস চেয়ারম্যান বলেন, "ভারতীয় চ্যানেলে নেপালের বিরুদ্ধে আপত্তিকর খবর দেখিয়েছে। এরপর নৈতিক কারণেই আমরা ভারতীয় চ্যানেলগুলি দেখানো বন্ধ করেছি।" ডিশ মিডিয়া নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর সুদীপ আচার্য বলেন, তাঁদের দর্শকরা ভারতীয় চ্যানেল নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাই তাঁরা চ্যানেলগুলি দেখানো বন্ধ করেছেন। নেপালের মন্ত্রী যুবরাজ খাতিওয়াড়া অভিযোগ করেন, ভারতের চ্যানেলগুলি নেপালের রাজনীতিকদের চরিত্র হনন করছে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমরা প্রতিবেশী দেশের মিডিয়ার কাছে অনুরোধ করছি, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।" গত মাসে ভারতের সেনাপ্রধান এম এম নারভানে অভিযোগ করেন, 'অন্য কারও উস্কানিতে' ভারতের সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে নেপাল। এক্ষেত্রে তিনি পরোক্ষে চিনের কথা উল্লেখ করেন। লাদাখে চিন সীমান্তে গত কয়েক মাস ধরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। ভারতের গালওয়ান উপত্যকার কিছুটা জমি নিজের বলে দাবি করেছে চিন। উত্তেজনা চরমে পৌঁছায় গত ১৫ জুন রাতে। ওই সময় দু'পক্ষের সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। চিনেরও ৪৫ জন সেনা নিহত হয়েছে বলে জানা যায়। এর পরে অর্থনৈতিক দিক থেকে চিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ভারত। এদেশে চিনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, আগামী দিনে ভারতের কোনও হাইওয়ে প্রকল্পে চিনে সংস্থাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

```