Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাগর দত্ত হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি চলছেই, সমর্থন জানিয়ে বিবৃতি আইএমএ-র

একই সঙ্গে সংগঠনের তরফে লেখা হয়, 'আমাদের অবশ্যই হিংসার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে এবং আমাদের দাবি জোরালো করতে হবে।'

সাগর দত্ত হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি চলছেই, সমর্থন জানিয়ে বিবৃতি আইএমএ-র

সাগর দত্ত হাসপাতালে অবস্থানরত ডাক্তাররা ও আইএমএ-র দেওয়া বিবৃতি

শেষ আপডেট: 30 September 2024 14:01

দ্য ওয়াল ব্যুরো: সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি চলছেই। হাসপাতালে পুলিশের সংখ্যা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না জুনিয়র ডাক্তাররা। আরজি করে মৃত মহিলা চিকিৎসকের বিচারের দাবিতেও মশাল মিছিলে নেমেছিলেন সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুতে উত্তেজনা ছড়ায় সাগর দত্ত হাসপাতালে।

অভিযোগ ওঠে রোগীর বাড়ির লোকের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের মারধরেরও। এমনকি মহিলা পিজিটি ডাক্তারদেরও গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ২৮ থেকে বাড়িয়ে ৪৪ করা হয়েছে। এর পরও নিজেদের সুরক্ষা নিয়ে অস্বস্তি রয়েইছে ডাক্তারদের মধ্যে। 

এই আবহেই এবার সাগর দত্ত হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যল অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ। সংগঠনের তরফে সেখানে লেখা হয়েছে, 

১। আইএমএ অ্যাকশন কমিটি ২৭ সেপ্টেম্বর, ২০২৪-এ কলেজ অফ মেডিসিন এবং সাগর দত্ত হাসপাতালে যে হিংসাত্মক হামলা হয়েছিল তার তীব্র নিন্দা করে৷ এই ঘটনা আমাদের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর গুরুতর হুমকির প্রতিনিধিত্ব করে। অবশ্যই এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে সমাধান করা উচিত।

জুনিয়র ডক্টরস ফ্রন্ট (ডব্লিউবিজেডিএফ) এই হামলার বিরুদ্ধে যা পদক্ষেপ নেবে তার প্রতি পূর্ণ সমর্থন থাকবে আইএমএ অ্যাকশন কমিটি ওয়েস্ট বেঙ্গলের। 

২। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আমাদের ডাক্তারদের বিরুদ্ধে বিধায়ক হুমায়ুন কবিরের আপত্তিকর বক্তব্যেরও তীব্র নিন্দা জানাই আমরা। এহেন বক্তব্য পরিবেশবিরোধী। এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে আইএমএ ইতিমধ্যেই দেশের প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই ধরনের গুন্ডামির বিরুদ্ধে আমরা লড়াই করব।

৩। আইএমএ বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি ২ অক্টোবরের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকা প্রতিবাদ মিছিলকে সমর্থন করে। আমরা স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তা ও মর্যাদার প্রতি ঐক্য-প্রতিশ্রুতি দেখিয়ে অন্যান্য পেশার মানুষকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়ে চিকিৎসকদের উৎসাহিত করতে আহ্বান করি।

একই সঙ্গে সংগঠনের তরফে লেখা হয়, 'আমাদের অবশ্যই হিংসার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে এবং আমাদের দাবি জোরালো করতে হবে।'


```