Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সরকার সংসদে সাংবাদিকদের ঢোকাচ্ছে লটারি করে! তীব্র প্রতিবাদ, বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো: সংসদে (parliament) সাংবাদিকদের (journalists) গতিবিধির (movement)ওপর বিধিনিষেধ (restrictions)জারির তীব্র প্রতিবাদ (protests)। সংসদের বর্তমান শীতকালীন অধিবেশন কভার করতে কতজন সাংবাদিক ভিতরে ঢুকতে পারবেন, সেই  সংখ্যা বেঁধে দিত

সরকার সংসদে সাংবাদিকদের ঢোকাচ্ছে লটারি করে! তীব্র প্রতিবাদ, বিক্ষোভ

শেষ আপডেট: 2 December 2021 15:06

দ্য ওয়াল ব্যুরো: সংসদে (parliament) সাংবাদিকদের (journalists) গতিবিধির (movement)ওপর বিধিনিষেধ (restrictions)জারির তীব্র প্রতিবাদ (protests)। সংসদের বর্তমান শীতকালীন অধিবেশন কভার করতে কতজন সাংবাদিক ভিতরে ঢুকতে পারবেন, সেই  সংখ্যা বেঁধে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। সরকার ঠিক করেছে, লটারির (lottery system) মাধ্যমে স্থির করা হবে, কতজন যেতে পারবেন। করোনাভাইরাস সংক্রমণের উল্লেখ করে গত বছরই সরকার পার্লামেন্টে মিডিয়ার লোকজনের প্রবেশে কড়াকড়ি চালু করে। গত সোমবার চলতি অধিবেশন শুরুর মুখে লটারি সিস্টেম চালু করে ঠিক হয়, লোকসভায় (loksabha) ৬০ ও রাজ্যসভায় (rajyasabha) ৩২ জন সাংবাদিক কভার করার জন্য ভিতরে যেতে পারবেন। সরকারি ও বাছাই  করা মিডিয়া ও এজেন্সির জন্য যথাক্রমে ১১ ও ১০টি করে স্লট থাকবে। ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগ, এটা খবরের সম্প্রচারে সেন্সর, মানুষের কাছে তথ্য পৌঁছনোয় বাধা দেওয়ার কৌশল। সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে সংসদের ভিতরে সাংবাদিকদের উপস্থিতি মারাত্মক কমেছে। বৃহস্পতিবার এর প্রতিবাদে রাজধানীতে প্রেস ক্লাবে জমায়েত হয় সাংবাদিক, মিডিয়ার লোকজনের। ‘প্রেসের স্বাধীনতা দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে সংসদে অবাধ প্রবেশের  অধিকার দাবি করেন তাঁরা। বলেন, ২০২০তে কোভিডের অজুহাতে এটা শুরু হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছে। লটারি সিস্টেম চালু হওয়ায় ক্ষুদ্র সংবাদপত্রগুলি একেবারেই সংসদে ঢোকার  সুযোগ পাচ্ছে না। শুধু সংসদ টিভি দেখে তো খবর কভার করা যায় না।  প্রেস ক্লাব বিবৃতি দিয়ে বলেছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সংসদে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে লটারি সিস্টেমে। ভারতের মতো সংসদীয় গণতন্ত্রের কাছে এটা খুবই বিপজ্জনক প্রবণতা। বিশ্বে প্রেসের  স্বাধীনতার সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৪২। আরও অবনমন হচ্ছে। কয়েক বছর আগেও ভারতের স্থান ছিল ১৩৬। তৃণমূল কংগ্রেস প্রতিবাদী সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মিডিয়াকে সংসদের অধিবেশন কভার করার যাবতীয় সুযোগসুবিধা ফেরানোর দাবি করেছে। মিডিয়ার ওপর বিধিনিষেধ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী আখ্যা দিয়ে তৃণমূল বলেছে, সংসদে প্রবেশের সুযোগ সীমিত করে দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে গোটা তৃণমূল সংসদীয় পার্টি। সাংবাদিকদের পাশে আছেন মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়।  

```