Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কোটি টাকায় জ্যোতিষী নিয়োগ! ফুটবলারদের জন্ম নক্ষত্র দেখে দল গড়েন কোচ ইগর

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা। কোনও এক জ্যোতিষী ভারতীয় ফুটবলের দল গঠন করে দিচ্ছেন, এমন ঘটনা অতীতে কোনও দিন ঘটেছে কিনা সন্দেহ। সম্প্রতি ভারতের এক সর্বভারতীয় প্রচার মাধ্যম একটি ঘটনা ফাঁস করেছে। তাতে উল্লেখ রয়েছে, আফগানিস্

কোটি টাকায় জ্যোতিষী নিয়োগ! ফুটবলারদের জন্ম নক্ষত্র দেখে দল গড়েন কোচ ইগর

শেষ আপডেট: 12 September 2023 11:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলে নজিরবিহীন ঘটনা। কোনও এক জ্যোতিষী ভারতীয় ফুটবলের দল গঠন করে দিচ্ছেন, এমন ঘটনা অতীতে কোনও দিন ঘটেছে কিনা সন্দেহ। সম্প্রতি ভারতের এক সর্বভারতীয় প্রচার মাধ্যম একটি ঘটনা ফাঁস করেছে। তাতে উল্লেখ রয়েছে, আফগানিস্তান ম্যাচে ভারতীয় দলের ইগর স্টিম্যাশ (Indian football coach Igor Stimac) জ্যোতিষীর সাহায্য নিয়ে দলের প্রথম একাদশ ঠিক করেছেন (picked team on astrologers advice)। এই ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। এর আগেই ভারতীয় ফুটবলে এক জ্যোতিষীর কোটি টাকার নিয়োগ নিয়ে প্রচার হয়েছিল কিন্তু তিনি যে দল গঠনে ভূমিকা নিচ্ছেন, সেটি জানা যায়নি।

কলকাতায় এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের কোচ সহায়তা নেন দিল্লিনিবাসী জ্যোতিষী ভূপেশ শর্মার। ইগর তাঁকে ফোন করে জানান যে তিনি কোন ফুটবলারদের নিয়ে দল গড়বেন। সেই সময় ওই জ্যোতিষীকে দলের ফুটবলারদের নাম, জন্ম তারিখ লিখে পাঠান। জ্যোতিষী সেগুলি দেখে তাঁদের তিথি মিলিয়ে প্রথম একাদশ জানিয়ে দেন। ঠিক ওই কারণে ভারতের ওই ম্যাচে দুই নির্ভরযোগ্য তারকা ছিলেন না (Indian football coach Igor Stimac picked team on astrologers advice)।

সেই জ্যোতিষী ভারতীয় দলের কোচ ইগরকে পরিষ্কার জানিয়ে দেন, যে ফুটবলারের নামের পাশে তিনি মন্তব্য করেছেন শুধুমাত্র তাদেরকে খেলালেই হবে। জ্যোতিষী ভূপেশ শর্মা আরও লেখেন যে, এই ফুটবলার খুব ভাল। কোন ফুটবলারদের আত্মবিশ্বাস বর্জন করতে হবে। এইসব উপমা প্রত্যেকটি ফুটবলারের নামের পাশে লিখে দেন। কারও নামের পাশে এও লেখেন এই ফুটবলারকে খেলালে ডুবতে হবে।
ভারতের কোচ সেই মতো দল গড়েন, আর কাকতালীয়ভাবে সফলও হন। যুবভারতীতে সেই ম্যাচে সুনীলরা জয় পেয়ে যান।

শুধু মাত্র ওই আফগানিস্তান ম্যাচ নয়, বরং মঙ্গোলিয়া ও জর্ডন ম্যাচেও ওই জ্যোতিষীর কথা মিলিয়ে দলগঠন সারেন ইগর। এই নিয়ে ভারতীয় ফুটবলমহলে বিদেশি কোচের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এমনকী ওই জ্যোতিষীর সঙ্গে ইগরের পরিচয় করিয়ে দেন ফেডারেশনের প্রাক্তন সচিব কুশল দাস। সেই কর্তার নামও এই ঘটনায় সামনে চলে এসেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতল ভারত! প্রথমে ব্যাট করবেন রোহিতরা


```