Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিবিআইয়ের নজরে এবার ফুটবল দুর্নীতি! ম্যাচ গড়াপেটার অভিযোগে কলঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল (Indian Football) ফের কলঙ্কিত। ম্যাচ গড়াপেটার (Match Fixing) অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI Probe) র‍্যাডার ভারতের পাঁচটি ফুটবল ক্লাব। ব্যাপারটা কী? সিবিআ

সিবিআইয়ের নজরে এবার ফুটবল দুর্নীতি! ম্যাচ গড়াপেটার অভিযোগে কলঙ্ক

শেষ আপডেট: 20 November 2022 07:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল (Indian Football) ফের কলঙ্কিত। ম্যাচ গড়াপেটার (Match Fixing) অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI Probe) র‍্যাডার ভারতের পাঁচটি ফুটবল ক্লাব।

ব্যাপারটা কী?

সিবিআই সূত্রের খবর, গড়াপেটার কেন্দ্রবিন্দু উইলসন রাজ পেরুমল। বিশ্ব ফুটবলের বিভিন্ন বড় ইভেন্টেই গড়াপেটার অভিযোগ রয়েছে তার নামে। এমনকী এই অভিযোগে একাধিকবার গ্রেফতারও হয়েছে। অভিযোগ, ভুয়ো সংস্থার নামে গড়াপেটা চালিয়ে গেছে উইলসন। সেই সংস্থার সাহায্যেই ভারতীয় ফুটবলের অন্দরেও এমন কাজ ঘটিয়েছে।

এই অভিযোগ সামনে আসতেই তদন্ত শুরু করে সিবিযআই। গত সপ্তাহেই সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান কার্যালয়ে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। খতিয়ে দেখে বিভিন্ন আর্থিক লেনদেনের হিসেব।

ইতিমধ্যেই গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ক্লাবগুলোকে চিঠি দিয়ে তাদের হিসেব চেয়ে পাঠানো হয়েছে। জানা গেছে, যে পাঁচটা ক্লাব সিবিআইয়ের আতস কাচের নীচে সেই সব কটাই আইলিগের ক্লাব। এমনকী বেশ কয়েকজন তরুণ ফুটবলারকেও নজরে রেখেছে সিবিআই।

মেসির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা দক্ষিণ আমেরিকার জনসংখ্যার চেয়েও বেশি, আর রোনাল্ডোর?


```