আমেরিকার ভারতীয় দূতাবাসে এবার হিন্দি-সংস্কৃত ক্লাস
দ্য় ওয়াল ব্য়ুরো: আমেরিকায় হিন্দি ক্লাস!! অবাক হওয়ার মতোই খবর, হিন্দিকে আমেরিকায় প্রচলিত করতে ভারতীয় দূতাবাসের এই অভিনব উদ্যোগ। যেখানে নিয়ম করে হবে হিন্দি এমনকি সংস্কৃত ক্লাসও, আমেরিকায় থাকা বেশিরভাগ ভারতীয় হিন্দিতে সাবলীল নন, এর ফলে রাষ্ট্র
শেষ আপডেট: 13 October 2018 13:50
দ্য় ওয়াল ব্য়ুরো: আমেরিকায় হিন্দি ক্লাস!! অবাক হওয়ার মতোই খবর, হিন্দিকে আমেরিকায় প্রচলিত করতে ভারতীয় দূতাবাসের এই অভিনব উদ্যোগ। যেখানে নিয়ম করে হবে হিন্দি এমনকি সংস্কৃত ক্লাসও, আমেরিকায় থাকা বেশিরভাগ ভারতীয় হিন্দিতে সাবলীল নন, এর ফলে রাষ্ট্রীয় ভাষার সঙ্গে ভারতীয়দের দূরত্ব বাড়ছে বলে মনে করছে ভারতীয় দূতাবাস। তাই খুব তাড়াতাড়ি হিন্দি - সংস্কৃত ক্লাস শুরু হবে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে।
ক্লাস শুরুর দিন এখনও ঠিক হয়নি, তবে অভিনব এই ভাবনা বাস্তবায়নে দেরি করতে চাইছে না ভারতীয দূতাবাস। সপ্তাহে একদিন হিন্দি ও একদিন হবে সংস্কৃত ক্লাস। মঙ্গল ও বৃহস্পতিবার এক ঘণ্টা করে হিন্দি, সংস্কৃত ভাষা শিখতে পারবেন মার্কিন মুলুকের ভারতীয়রা, তবে বিষয়টি ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে না। দূতাবাস সূত্রে খবর, ইচ্ছুক বিদেশি বা যে কোন ভাষীার মানুষই এই ভাষা শিক্ষা নিতে পারবেন।
ক্লাস নেওয়ার দায়িত্বে থাকবেন এই দূতাবাসের উচ্চপদস্থ কর্মী ডক্ট মক্স রাজ। নিয়ম করে হিন্দি-সংস্কৃত ক্লাস হবে দূতাবাসের একটি কক্ষে। এক ঘণ্টা করে ক্লাস হবে বিনামূল্য়েই , ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের চত্ত্বরে একদিনের ক্লাস, ইতিমধ্যেই হিন্দি-সংস্কৃত ভাষা শিক্ষার বিজ্ঞাপনি প্রচার শুরু হয়েছে।