Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Indian Currency: টাকায় এবার রবীন্দ্রনাথ, কালামের ছবিও, উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কারেন্সি নোট বা কাগজের মুদ্রায় মহাত্মা গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবিও ছাপা হতে পারে অচিরেই (Indian Currency)। রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ছাপা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে

Indian Currency: টাকায় এবার রবীন্দ্রনাথ, কালামের ছবিও, উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের

শেষ আপডেট: 5 June 2022 05:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় কারেন্সি নোট বা কাগজের মুদ্রায় মহাত্মা গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবিও ছাপা হতে পারে অচিরেই (Indian Currency)। রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ছাপা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এই খবর জানা গিয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের গুদামে ভয়াবহ আগুন! লাগাতার বিস্ফোরণে মৃত অন্তত ১৬, আহত শতাধিক

কেন এই দু’জনকেই প্রাথমিকভাবে বাছা হয়েছে তা জানা যায়নি (Indian Currency)। তবে স্বাধীনতা আন্দোলনের বীরযোদ্ধা এবং স্বাধীনতার আগে ও পরবর্তী ভারতে দেশের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জলছবি টাকা বা কাগজের মুদ্রায় ঘুরিয়ে ফিরিয়ে ছাপানোর ভাবনাচিন্তা চলছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, বর্তমান কেন্দ্রীয় সরকার দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়দের মতো গেরুয়া শিবিরের প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের ছবিও আগামী দিনে কাগজের নোটে (Indian Currency) ছাপার পরিকল্পনা করছে। তার আগে তারা অন্য মনীষীদের ছবি ছাপার সিদ্ধান্ত কার্যকর করে নিতে চাইছে। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অনেক প্রয়াত বিশিষ্টদের নামে নানা সরকারি প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদীর সরকার।

স্বাধীনতার পর বেশ কিছু বছর দেশে ব্রিটিশ সরকারের চালু করে যাওয়া নোট ব্যবহার হত। মহাত্মা গান্ধী মারা যাওয়ার পর কাগজের নোটে তাঁর ছবি ব্যবহার নিয়ে গোড়ায় সহমত হতে সময় লেগেছিল। শুরুতে অশোকস্তম্ভর ছবি ব্যবহার করা হয়। ১৯৬৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে প্রথম গান্ধীর ছবি ব্যবহার করে। সেই থেকে এখনও পর্যন্ত আর কোনও মনীষীর ছবি টাকায় ছাপা হয়নি।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশেই একাধিক মনীষী, রাষ্ট্রপ্রধানের জলছবি ব্যবহারের চল আছে। সেই ভাবনা থেকেই এ দেশে নোটে গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবি ছাপার উদ্যোগ।


```