Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

২০২০-তে কোথায়, কবে খেলবে ভারত, কার সঙ্গে ম্যাচ, দেখুন ক্যালেন্ডার

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের দ্বিতীয় দিনেই ২০২০ সালের সারা বছরে ভারতীয় ক্রিকেট দলের সূচি প্রকাশ করে দিল বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে এই বছরটি চ্যালেঞ্জের বছর হিসেবে হাজির হতে চলেছে বিরাট কোহলিদের সামনে। টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গেই সারা বছর ঠ

২০২০-তে কোথায়, কবে খেলবে ভারত, কার সঙ্গে ম্যাচ, দেখুন ক্যালেন্ডার

শেষ আপডেট: 2 January 2020 08:42

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের দ্বিতীয় দিনেই ২০২০ সালের সারা বছরে ভারতীয় ক্রিকেট দলের সূচি প্রকাশ করে দিল বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে এই বছরটি চ্যালেঞ্জের বছর হিসেবে হাজির হতে চলেছে বিরাট কোহলিদের সামনে। টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গেই সারা বছর ঠাসা সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। আসুন দেখে নেওয়া যাক কোন মাসে কাদের বিরুদ্ধে খেলা ভারতের-

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ

বছর শুরুই হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টয়েন্টি সিরিজ দিয়ে। তিনটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা টিম আসবে ভারতে। ৫ জানুয়ারি গুয়াহাটি, ৭ জানুয়ারি ইনদোর এবং ১০ জানুয়ারি পুণের এমসিএ স্টেডিয়ামে হবে তিনটি ২০ ওভারের ম্যাচ।

অস্ট্রেলিয়া সিরিজ

শ্রীলঙ্কা টিম ফিরে যাওয়ার পরই অস্ট্রেলিয়া দল আসবে ভারতে। তারাও তিনটি টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতের বিরুদ্ধে। ১৪ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে, ১৭ জানুয়ারি রাজকোট এবং ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এই তিনটি ম্যাচ।

নিউজিল্যান্ড সিরিজ

দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ মিটতেই বিরাটরা উড়ে যাবেন নিউজিল্যান্ডে। সেখানে একমাসের বেশি সময়ে নানা ফরম্যাটের সিরিজ খেলবে ভারত-নিউজিল্যান্ড। ৫টি টি টয়েন্টি, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। জানুয়ারির ২৪, ২৬, ২৯, ৩১ এবং ফেব্রুয়ারির ২ তারিখে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ। ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি হবে তিনটি ওয়ান ডে। প্রথম টেস্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। ৪ মার্চ পর্যন্ত চলবে খেলা।

দক্ষিণ আফ্রিকা সিরিজ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ শেষ করেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ১২ মার্চ ধর্মশালা, ১৫ মার্চ লখনউ এবং ১৮ মার্চ কলকাতায় হবে তিনটি ম্যাচ।

২৪ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত চলবে আইপিএল।

আইপিএল শেষ হওয়ার পর শ্রীলঙ্কায় টি টয়েন্টি ও একদিনের ম্যাচের সিরিজ খেলতে উড়ে যাবেন মহম্মদ শামি, রোহিত শর্মারা। তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এশিয়া কাপ

এরপর রয়েছে এশিয়া কাপের আসর। এবার এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে পাকিস্তান। নয়াদিল্লি-ইসলামাবাদের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনায় পাকিস্তানে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে ভারত আদৌ খেলতে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ইংল্যান্ড সিরিজ

সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইংল্যান্ডের খেলতে আসার কথা ভারতে। টি টয়েন্টি বিশ্বকাপের আগে ওই সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

টি টয়েন্টি বিশ্বকাপ

অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।

অস্ট্রেলিয়া সিরিজ

বছরের শেষ হবে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেই। তা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। সেই সিরিজেরও দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

```