Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা, দীর্ঘশ্বাস ফেলছেন কর্মীরা

এখন আর ঘুরে দাঁড়ানোরও স্বপ্ন দেখেন না ডানলপের শ্রমিকরা। ২৭ বছর অপেক্ষা করে বুঝে গেছেন ডানলপে আর কোনও দিন টায়ার তৈরি হবে না। তবুও দেশের যুদ্ধ পরিস্থিতিতে আবার দেশের কাজে আসতে মন চায়। 

কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা, দীর্ঘশ্বাস ফেলছেন কর্মীরা

বন্ধ ডানলপ কারখানা

শেষ আপডেট: 8 May 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ৭১ এ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ডানলপ টায়ার নিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা। এখন বন্ধ ডানলপ। সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকরা বলছেন, ২৫ এর যুদ্ধে ডানলপ রইল না।

১৯৯৮ সালে ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়েছিল হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানা। ডানলপ কারখানাতে সেসময় একমাত্র এরো টায়ার তৈরি হত। ওটিআর বা অফ দা রোড টয়ারও তৈরি হত। যুদ্ধ বিমানে এরো টায়ার ব্যবহার হত। আবার ট্যাঙ্কার,বোফর্স কামানের জন্য লাগত ওটিআর। ৯৯ সালে কার্গিলে যু্দ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের। ডানলপে উৎপাদন বন্ধ। কিন্তু কারখানার ভিতরে টায়ার ছিল অনেক। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নির্দেশ দিয়েছিলেন ডানলপ থেকে সামরিক টায়ার নিয়ে যেতে। সেইমতো ভারতীয় বায়ু সেনা ডানলপ থেকে টায়ার নিয়ে যায়।

বর্তমানের যুদ্ধ আবহে সেই সমস্ত স্মৃতি হাতরাচ্ছেন বন্ধ কারখানার শ্রমিকরা। এরো টায়ার তৈরি করতেন ডানলপের শ্রমিক মধু শর্মা। তিনি বলেন, "সে সময় কারখানা বন্ধ। শ্রমিকদের অবস্থা খারাপ। তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার দিয়েছিলাম। প্রথমে শ্রমিকরা রাজি ছিল না। কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে। তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল।এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল। আমরা গর্বিত হয়েছিলাম সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধের শরিক হতে পেরে। আজ আর কিছু নেই। জমিটাই পড়ে আছে শুধু। কোনও সরকার ডানলপের জন্য ভাবেনি।"

ডানলপের শ্রমিক অসীম কুমার বসু বলেন, "দেশের স্বার্থ সবার আগে আমরা দেখেছিলাম। কারখানা বন্ধ শ্রমিকরা বেতন পায় না। তা সত্ত্বেও আমরা কারখানা থেকে টায়ার দিয়েছিলাম। এয়ারফোর্সের বড় অফিসাররা এসে সেই টায়ার নিয়ে যান।এয়ারক্রাফটের টায়ার শুধু নয়, নৌসেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিত ডানলপ। সেই ডানলপ লিকুইডেশানে চলে যাওয়ার পর আর কিছু অবশিষ্ট নেই।"

এখন আর ঘুরে দাঁড়ানোরও স্বপ্ন দেখেন না ডানলপের শ্রমিকরা। ২৭ বছর অপেক্ষা করে বুঝে গেছেন ডানলপে আর কোনও দিন টায়ার তৈরি হবে না। তবুও দেশের যুদ্ধ পরিস্থিতিতে আবার দেশের কাজে আসতে মন চায়। 


```