
শেষ আপডেট: 12 July 2020 18:30
পূর্ব লাদাখের গালওয়ানে এখনও তৎপর চিনের লাল ফৌজ। দুই দেশের সেনা কম্যান্ডার পর্যায়ে বৈঠকের পরে গালওয়ান উপত্যকা, গোগরা হট স্প্রিং ও দেপসাং সমতলভূমি থেকে সামান্য সরলেও প্যাঙ্গং রেঞ্জের ফিঙ্গার পয়েন্টগুলো এখনও দখল করে বসে আছে চিনের পিপলস লিবারেশন আর্মি। অন্যদিকে, ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় লাগাতার সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাক বাহিনী। উপত্যকায় নাশকতার চেষ্টা চালাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো। একের পর এক জঙ্গি দমন অভিযানে সাফল্যও পাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। চিন ও পাকিস্তানের মোকাবিলায় ভারতের সামরিক অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করে তুলতে এই অত্যাধুনিক সিগ সর ৭১৬ অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন রয়েছে রয়েছে বলেই জানিয়েছেন এক শীর্ষ সেনা আধিকারিক। তিনি বলেন, সিগ ৭১৬ অ্যাসল্ট রাইফেল মূলত ব্যবহার করেন ফ্রন্টলাইন সেনা জওয়ানরাই। ৫.৫৬X৪৫ মিমি কার্তুজের ইনসাস রাইফেলের চেয়ে ৭.৬২X৫১ মিমি কার্তুজের সিগ সর অ্যাসল্ট রাইফেল অনেক বেশি আধুনিক ও আক্রমণাত্মক। তাছাড়াও অমেঠীর অস্ত্র কারখানায় ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি একে-২০৩ রাইফেলও রয়েছে সেনাবাহিনীর হাতে। পাশাপাশি ইজরায়েল থেকে ১৬ হাজার লাইট মেশিন গানের (LMG) অর্ডার দেওয়া হয়েছে।
২০১০ সালে সিগ-৫১৬ সেমি-অটোমেটিক মাল্টি-ক্যালিবার রাইফেল তৈরি করেছিল সিগ-সর। এই রাইফেলেরই নয়া ভ্যারিয়ান্ট সিগ-৭১৬। ৭.৬২ এমএম সেমি-অটোমেটিক মাল্টি-ক্যালিবার রাইফেল। এর দ্বিতীয় প্রজন্ম সিগ-৭১৬ জি২। ১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক। এই রাইফেল দিয়ে বিপক্ষকে ঘায়েল করা যাবে যে কোনও দিক থেকেই। এর আধুনিক অপারেটিং সিস্টেম কার্বন ফুয়েলিং কমাবে। এই ভ্যারিয়ান্টের জি২ মডেলে থাকবে ৭.৬ X ৫১ মিমি কার্তুজ। সিঙ্গল শট, ৩ শট বার্স্ট, ফুল অটোমেটিক অ্যাসল্টও তৈরি করে সিগ সর। এগুলিও আসতে চলেছে ভারতীয় বাহিনীর হাতে। আমেরিকা, ব্রিটেন, আর্জেন্টিনা, মিশর, হংকং, জর্জিয়া সিগ সর অ্যাসল্ট রাইফের ব্যবহার করে। তাইওয়ানের ন্যাশনাল পুলিশ এজেন্সির স্পেশাল অপারেশন গ্রুপের হাতে থাকে এই রাইফেল।