Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে তুরস্কে! দুর্গতদের উদ্ধার করতে করতে পুত্র জন্মের খবর পেলেন জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের (Turkey Earthquake) সাতদিন কেটে গেছে। দুই দেশে মৃতের সংখ্যা যেন হুহু করে বাড়ছে। ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেই সংখ্যা আরও বাড়বে।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে তুরস্কে! দুর্গতদের উদ্ধার করতে করতে পুত্র জন্মের খবর পেলেন জওয়ান

শেষ আপডেট: 14 February 2023 02:14

দ্য ওয়াল ব্যুরো: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের (Turkey Earthquake) সাতদিন কেটে গেছে। দুই দেশে মৃতের সংখ্যা যেন হুহু করে বাড়ছে। ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে ৩৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেই সংখ্যা আরও বাড়বে। কারণ ধ্বংসস্তূপের তলায় এখনও চাপা পড়ে আছেন অনেকে। ভারত-সহ একাধিক দেশ থেকে সাহায্য (Turkey rescue ops) পাঠানো হয়েছে দু’দেশেই। জোরকদমে চলছে উদ্ধারকাজ। ৯৯ জনের ভারতীয় সেনার দল গেছে তুরস্কে। সেই দলের সদস্য (Indian Army man) রাহুল চৌধুরী তুরস্কে দুর্গতদের উদ্ধার করতে গিয়ে পেলেন খুশির খবর!

উত্তরপ্রদেশের হাপুরের বাসিন্দা রাহুল। অন্যান্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুরস্কের ধ্বংসস্তূপের তলায় প্রাণের সন্ধান করছেন তিনি। জান লড়িয়ে খুঁজে চলেছে, কোথাও কেউ বেঁচে আছে কিনা! ভিন দেশে যখন রাহুল প্রাণের খোঁজ করছেন, তখনই জানতে পারলেন বাবা হয়েছেন তিনি!

তুরস্কে ভারত যে দল পাঠিয়েছে তাতে নাম ছিল রাহুলের। কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ফেলে যেতে চাইছিলেন না তিনি। তবে নিজের কর্তব্য থেকেও সরে আসতে নারাজ ছিলেন। ডাক্তাররা জানিয়েছিল, তাঁর স্ত্রীর সিজারের তারিখ ৮ ফেব্রুয়ারি। পরিবার না দেশের জন্য কাজ, কোনটা বেছে নেবেন, সেই নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন রাহুল।

রাহুল তাঁর ঊর্ধ্বতন অফিসারকে সব কথা জানিয়েছিলেন। সেই অফিসার পরামর্শ দেন, রাহুল যেন স্ত্রীর সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুলের জানান, 'আমার স্ত্রী যখন শোনে যে আমার নাম এই অভিযানে রাখা হয়েছে, তখন সে বলে যে আমার উচিত দেশের কাজ যেন আগে করি।'

তারপর আর কোনও দ্বিধা ছিল না রাহুলের মনে। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন তুরস্কের দিকে। তাঁর কথায়, 'আমি যখন তুরস্কের বিমানে উঠছি, তখন জানতে পারি আমার স্ত্রীকে অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয়েছে।' তুরস্কের মাটিতে নেমেই জানতে পারেন বাবা হয়েছেন তিনি। ছেলে হয়েছে তাঁর। সন্তানের নাম কী রাখবেন রাহুল? প্রশ্ন শুনে একটু হেসেই বলেন,'আমার সহকর্মীরা বলছে সন্তানের নাম রাখি যেন তুর্কি চৌধুরী!'

'প্রভাকরণ জীবিত'! তামিল নেতার দাবি শুনে এক শব্দে বিদ্রুপ করল শ্রীলঙ্কা


```