Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালি বান্ধবীকে খুন 'বিবাহিত' কর্নেলের! শিলিগুড়ির ডান্সবারে আলাপই কাল হল

দ্য ওয়াল ব্যুরো: নেপালি এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় সেনার এক আধিকারিক। তিন বছর সম্পর্কে থাকার পর ওই সেনা আধিকারিককে (Indian Army Officer) বিয়ের জন্য চাপ দিতে থাকেন তাঁর বান্ধবী! অভিযোগ, সেই চাপ সামলাতে না

নেপালি বান্ধবীকে খুন 'বিবাহিত' কর্নেলের! শিলিগুড়ির ডান্সবারে আলাপই কাল হল

শেষ আপডেট: 12 September 2023 11:44

দ্য ওয়াল ব্যুরো: নেপালি এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় সেনার এক আধিকারিক। তিন বছর সম্পর্কে থাকার পর ওই সেনা আধিকারিককে (Indian Army Officer) বিয়ের জন্য চাপ দিতে থাকেন তাঁর বান্ধবী! অভিযোগ, সেই চাপ সামলাতে না পেরে নিজের বান্ধবীকে খুন করেন ওই লেফটেনেন্ট কর্নেল (colonel killed Nepali lover)। পুলিশ তাঁকে গ্রেফতার করে। জেরার মুখে খুনের কথা স্বীকার করেন তিনি।

জানা গেছে, নেপালের নাগরিক শ্রেয়া শর্মা থাকতেন শিলিগুড়িতে। সেখানেই কর্মসূত্রে থাকতেন কর্নেল রমেন্দু উপাধ্যায়। শিলিগুড়ির এক ডান্স বারে কর্নেলের সঙ্গে আলাপ হয় শ্রেয়ার। সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও গাঢ় হয়ে ওঠে। শিলিগুড়িতে থাকাকালীনই গোপনে সেই সম্পর্ক ডালপালার মতো বাড়তে থাকে।

দিন কয়েক আগেই রমেন্দু দেরাদুনে বদলি হয়ে যান। তাঁর সঙ্গে দেরাদুনে যান শ্রেয়াও। সেখানকার একটি ফ্ল্যাট শ্রেয়ার জন্য ভাড়া নেন রমেন্দু। কিন্তু শ্রেয়া বিয়ে করতে চাইলেই চিড় ধরে সম্পর্কে! পুলিশ সূত্রে খবর, শ্রেয়া বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করতেই ঝামেলা শুরু হয় দু'জনের মধ্যে।

বিবাহিত রমেন্দু সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। কিন্তু শ্রেয়া তাঁর পিছু ছাড়ছিলেন না। প্রেমিকার হাত থেকে রেহাই পেতে খুনের ছক কষতে শুরু করেন তিনি। পুলিশি জেরায় রমেন্দু জানিয়েছেন, গত শনিবার শ্রেয়াকে নিয়ে লং ড্রাইভে যান তিনি। একটি নাইটক্লাবে গিয়ে মদ্যপান করেন দু'জনে। তারপর একটি শুনশান রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মাথায় হাতুড়ি মেরে শ্রেয়াকে খুন করে রাস্তায় ফেলে পালান তিনি (colonel killed Nepali lover)।

পুলিশ রবিবার মৃতদেহ উদ্ধার করে। তারপর তদন্তে নেমে জানতে পারে কর্নেলের কথা। সেই সূত্র ধরে প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার করার পর রমেন্দুকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নুহ দাঙ্গা, জোড়া খুনে অভিযুক্ত ‘গো-রক্ষক’ মনু অবশেষে গ্রেফতার


```