Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত যুদ্ধের জন্য তৈরি, সেনা দিবসে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

দ্য ওয়াল ব্যুরো: আগামী দিনে যে কোনওরকম কঠোর প্রত্যাঘাতের জন্য পুরোপুরি তৈরি ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে পিছিয়ে যাবে না ভারতীয় বাহিনী। ৭২তম সেনাদিবসে নাম না করেই পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনার

ভারত যুদ্ধের জন্য তৈরি, সেনা দিবসে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

শেষ আপডেট: 14 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী দিনে যে কোনওরকম কঠোর প্রত্যাঘাতের জন্য পুরোপুরি তৈরি ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে পিছিয়ে যাবে না ভারতীয় বাহিনী। ৭২তম সেনাদিবসে নাম না করেই পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন নারাভানে। পাকিস্তান সন্ত্রাসের রাজনীতি বন্ধ না করলে ভারত যে ফের সার্জিক্যাল স্ট্রাইকের পথে যেতে পারে সেটাও স্পষ্ট করেছিলেন তিনি। সেনাপ্রধান বলেছিলেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতীয় বাহিনী পুরোপুরি তৈরি। জঙ্গি দমনে কঠোর প্রত্যাঘাত করতে পারে যে কোনও সময়েই। আজ ১৫ জানুয়ারি ৭২তম সেনা দিবসের অনুষ্ঠান চলছে দিল্লির সেনা নিবাসের কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে। সেনাদের আত্মত্যাগ, বীরত্ব আর সাহসের জন্য সম্মান প্রদর্শন করা হয় এদিন। দেশের সামরিক শক্তির প্রদর্শনীও হয়। সেনা দিবসে বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী—টুইট করে সেনাদের শ্রদ্ধা জানাতে দেখা গেছে অনেক রাজনৈতিক নেতা-ব্যক্তিত্বকেই। https://twitter.com/narendramodi/status/1217312604189671425?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1217312604189671425&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Farmy-day-2020-pm-narendra-modi-west-bengal-cm-mamata-banerjee-rahul-gandhi-wishes-for-army-day-over-their-social-media-handles-30194.html কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের। কাশ্মীরে তিনি রাষ্ট্রীয় রাইফেলসের অধিনায়কও ছিলেন। সেনাপ্রধান বলেন, সন্ত্রাসদমনে ভারতীয় সেনা ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলবে। নাশকতা রুখতে আগামী দিনে যে কোনও কঠিন প্রত্যাঘাতের পথে চলতেই প্রস্তুত ভারতীয় বাহিনী। https://twitter.com/MamataOfficial/status/1217302672404910080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1217302672404910080&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Farmy-day-2020-pm-narendra-modi-west-bengal-cm-mamata-banerjee-rahul-gandhi-wishes-for-army-day-over-their-social-media-handles-30194.html https://twitter.com/RahulGandhi/status/1217289328218370048?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1217289328218370048&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Farmy-day-2020-pm-narendra-modi-west-bengal-cm-mamata-banerjee-rahul-gandhi-wishes-for-army-day-over-their-social-media-handles-30194.html

আরও পড়ুন: ৩৭০ ধারা রদ ঐতিহাসিক পদক্ষেপ, মন্তব্য নতুন সেনাপ্রধানের

ভারতীয় জওয়ানদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান নারাভানে বলেন, ‘‘নিঃস্বার্থ ত্যাগের পথে চলে ভারতীয় সেনা। আত্মবলিদান দিয়েও দেশকে রক্ষা করে। এই বীরত্বই ভারতীয় সেনার হাতিয়ার। আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে সেনাবাহিনী।’’ জেনারেল নাভারানে আগে ছিলেন ইস্টার্ন কম্যান্ডের প্রধান। চিনের সঙ্গে চার হাজার কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়া ইস্টার্ন কম্যান্ডের কাজ। চিন সীমান্তের কথা উল্লেখ করে জেনারেল নাভারানে বলেন, আমরা যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত।  উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সীমান্তের দিকে নজর রেখে সেনা ক্ষমতা বাড়াচ্ছে ঠিকই, তবে সেখানে শান্তি বজায় রাখাই ভারতের মূল উদ্দেশ্য।

```