
শেষ আপডেট: 10 September 2023 09:29
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে তীরন্দাজ প্রথমেশ জাওকারের (Indian archer Prathamesh Jawkar) সোনা জেতার স্বপ্ন শেষ হয়ে গেল ফাইনালে হেরে। ডেনমার্কের (Denmark) ম্যাথিউস ফুলারটনের কাছে হেরে গেলেন তিনি। জিতলেন রুপো (World Cup with Silver Medal)। খুব কম ব্যবধানে হার মানতে হল প্রথমেশকে।
১৪৮ করে স্কোর করে শেষ করেন প্রথমেশ-ফুলারটন। টাইব্রেকারের ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সেখানেই প্রথমেশ স্কোর করেন ১৪৯। ফুলারটন ১৫০ করেন। মাত্র ১ পয়েন্টের জন্য ম্যাচ হারেন ভারতীয় তীরন্দাজ।
অন্যদিকে, আরও তিন ভারতীয় তীরন্দাজ অভিষেক ভার্মা, অদিতি স্বামী ও জ্যোতি সুরেখা ফাইনালে উঠতেই পারলেন না। অভিষেক ব্রোঞ্জ জিতে শেষ করেন বিশ্বকাপ। সেমিফাইনালে ফুলারটনের কাছেই হেরে যান তিনি।
এই বিশ্বকাপ থেকে দুটো পদক নিয়ে দেশে ফিরছেন ভারতীয় তীরন্দাজরা। অভিষেক ও প্রথমেশরা পদক জিতলেও দুই মহিলা তীরন্দাজ অদিতি ও জ্যোতি ম্যাচের শুরুতেই হেরে যান।
টস জিতল পাকিস্তান, প্রথম ব্যাট করবেন রোহিতরা, রাহুল ফিরতেই বাদ শ্রেয়স