Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরদার! নিরীহ মানুষের ওপরে গুলি চালালে বিপদ হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার

দ্য ওয়াল ব্যুরো : গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তিনবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কৃষ্ণগতি ও সুন্দরবানি সেক্টরে গোলাবর্ষণ করেছে সাধারণ মানুষের বসতি লক্ষ করে। তারপর ভারতীয় সেনা পাকিস্তানকে সতর্ক করে বলল, অসামরিক জনবসতি লক্ষ করে

খবরদার! নিরীহ মানুষের ওপরে গুলি চালালে বিপদ হবে, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার

শেষ আপডেট: 6 March 2019 12:53

দ্য ওয়াল ব্যুরো : গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তিনবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কৃষ্ণগতি ও সুন্দরবানি সেক্টরে গোলাবর্ষণ করেছে সাধারণ মানুষের বসতি লক্ষ করে। তারপর ভারতীয় সেনা পাকিস্তানকে সতর্ক করে বলল, অসামরিক জনবসতি লক্ষ করে কামান দাগলে বিপদ হবে। পাকিস্তানের গোলাবর্ষণে গত কয়েকদিনে সীমান্তে অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এলাকার সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনা পালটা জবাব দিয়েছে। কিন্তু লক্ষ রেখেছে যাতে কোনও নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। সেনাবাহিনী বলেছে, আমরা পেশাদার। সবসময় চেষ্টা করি যাতে নিরীহ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। আমরা সবসময় সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছি। গত ২৬ ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনা পাকিস্তানে ঢুকে বালাকোট অঞ্চলে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে আসে। তার পরেই সীমান্তে ঘন ঘন সংঘর্ষ বিরতি ভাঙতে থাকে পাকিস্তান।

```