India Vs Sri Lanka: তৃতীয় দিনেই ম্যাচ শেষ! শ্রীলঙ্কাকে উড়িয়ে টেস্ট জয় ভারতের
(India Vs Sri Lanka) যেমন আশা করা হয়েছিল, ঠিক তেমনই হল। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা কেউ আশা করেননি। লাঞ্চের পরে ভারতের (India) জিততে প্ৰয়োজন ছিল ৯ উইকেট, আর আর ম্যাচ বাঁচাতে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রয়োজন ছিল ৩৯০ রান। দ্বিতীয়টা প্রা
শেষ আপডেট: 6 March 2022 11:11
(India Vs Sri Lanka) যেমন আশা করা হয়েছিল, ঠিক তেমনই হল। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা কেউ আশা করেননি। লাঞ্চের পরে ভারতের (India) জিততে প্ৰয়োজন ছিল ৯ উইকেট, আর আর ম্যাচ বাঁচাতে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রয়োজন ছিল ৩৯০ রান। দ্বিতীয়টা প্রায় অসম্ভব হলেও প্রথমটা সম্ভব ছিল। সেই সম্ভাবনা যত ম্যাচ গড়িয়েছে ততই প্রকোট হয়েছে। তবে তৃতীয় দিনের টেস্ট শেষ হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউই।
মোহালির (Mohali) মাটিতে দুর্ধর্ষ জয় ভারতের। আর এই জয়ের পেছনে একমাত্র নাম উঠে আসছে একজনেরই। তিনি হলেন
রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে দুধর্ষ বোলিং, ঝুলিতে ছিল পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসেও একই গল্প। এবার ঝুলিতে চার উইকেট। একদিনেই নয় উইকেট পেয়েছেন তিনি। আর ম্যাচে ১৭৫ রানের অসাধারণ ইনিংস। ম্যাচের সেরা জাদেজা ছাড়া আর কেই বা হবেন।
তৃতীয় দিনে শ্রীলঙ্কা ১০৬ রানে চার উইকেট নিয়ে মাঠে নামে। লাঞ্চের আগেই শেষ হয়ে যায় প্রথম ইনিংস। প্রত্যাশা মতোই ফলোঅন দেয় রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসেও চিত্রনাট্যের খুব একটা হেরফের হয়নি। লাঞ্চের আগেই ১০ রানে এক উইকেট হারিয়ে বসেন তারা। লাঞ্চের পর থেকে তৃতীয় দিনের ম্যাচ শেষ হতে হতে বাকি থাকা নয় উইকেট হারিয়ে ভারতের কাছে এক ইনিংস বাকি থাকতেই ম্যাচ হেরে যায় শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে বেশি মাত্র চার রান। ১৭৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস।এই দ্বিতীয় ইনিংসে শুধু খেল দেখাল অ-জা জুটি। সেই পুরনো জুটি ফের ছন্দে। অশ্বিন ও জাদেজা। দুজনের ঝুলিতেই ৪ উইকেট করে। আর বাকি দুই উইকেট নেন মহম্মদ শামি।
ঝুলনদের দাপটে দিশেহারা পাকিস্তান! জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের