Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাক ম্যাচে ভিলেন বৃষ্টি, কলম্বোর আকাশে মেঘ জমেছে, রিজার্ভ ডে-তেও পণ্ড হবে খেলা

দ্য ওয়াল ব্যুরো: কলম্বোর আকাশে কালো মেঘ। রবিবারও বৃষ্টির কারণে বাতিল হয়েছে ভারত বনাম পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ। টি ২০ বিশ্বকাপের পর এক বছর বাদে ফের ক্রিকেট মাঠে মুখোমুখি দুই দল (India Vs Pakistan Match)। পাকিস্তান নেপালের বিরুদ্ধে জয় দি

ভারত-পাক ম্যাচে ভিলেন বৃষ্টি, কলম্বোর আকাশে মেঘ জমেছে, রিজার্ভ ডে-তেও পণ্ড হবে খেলা

শেষ আপডেট: 11 September 2023 03:24

দ্য ওয়াল ব্যুরো: কলম্বোর আকাশে কালো মেঘ। রবিবারও বৃষ্টির কারণে বাতিল হয়েছে ভারত বনাম পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ। টি ২০ বিশ্বকাপের পর এক বছর বাদে ফের ক্রিকেট মাঠে মুখোমুখি দুই দল (India Vs Pakistan Match)। পাকিস্তান নেপালের বিরুদ্ধে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে। ভারতের প্রথম ম্যাচটিই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। তবে ম্যাচের উত্তেজনায় জল ঢালতে পারে বৃষ্টি।

রবিবারের ম্যাচ ভেস্তে যাওয়ায় আজ সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু কলম্বোর আবহাওয়ার গতিপ্রকৃতি (India Vs Pakistan Match) দেখে আজও ম্যাচ পণ্ড হতে পারে বলে জানানো হয়েছে।

কলম্বোর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৯৭ শতাংশ সম্ভাবনা আছে বৃষ্টির। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি। আজ বেলা ৩টে থেকে খেলা শুরু হওয়ার কথা। কিন্তু ওই সময়েই তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে। ১৭.৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে আজ। কাজেই আজও খেলা বাতিলের সম্ভাবনা প্রবল।

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পাল্লেকেলের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হতে পারে। বৃষ্টি-বিঘ্নিত ওডিআই ম্যাচে ফলাফলের জন্য কমপক্ষে ২০-২০ ওভারের খেলা প্রয়োজন। এর চেয়ে কম ওভার হলে ম্য়াচ বাতিল হয়ে যাবে। 

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচেও গ্যালারি ফাঁকা! টিকিট পড়ে রয়েছে, কেনার লোক নেই

সোমবারও বৃষ্টিতে খেলা বাতিল হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে দু’দলের মধ্যে। রবিবার ভারতীয় সময়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শেষবার কলম্বোর মাঠের পিচ ও আউটফিল্ড পরিদর্শন করেন দুই আম্পায়ার। তাঁরা পিচ পরীক্ষা করে দেখেন একেবারেই ভিজে। তারপর ফের বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলে তিনি ম্যাচ বাতিল ঘোষণা করেন।

ম্যাচটিতে যেহেতু রিজার্ভ ডে রয়েছে। সেই হিসেবে এদিনও পুরো ৫০ ওভারের খেলা হওয়ার কথা। কিন্তু রবিবারের মতো বৃষ্টিতে আজও খেলা ভেস্তে গেলে, দুই দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগ হয়ে যাবে। এই ম্যাচটি যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই নয়, তাই সুপার ওভার হওয়ার প্রশ্ন নেই। ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আজ কী পরিণতি হয় সেদিকেই তাকিয়ে সকলে।


```