Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, হরমন-মনদীপদের দাপটে তছনছ বিপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে পাকিস্তানকে হকিতে উড়িয়ে দিল ভারতীয় দল (India Vs Pakistan)। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy Hockey) ম্যাচে ভারত দাপটে জিতল ৪-০ গোলে। খেলার বিরতিতেই ভারতীয় দল

হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, হরমন-মনদীপদের দাপটে তছনছ বিপক্ষ

শেষ আপডেট: 9 August 2023 17:44

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে পাকিস্তানকে হকিতে উড়িয়ে দিল ভারতীয় দল (India Vs Pakistan)। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy Hockey) ম্যাচে ভারত দাপটে জিতল ৪-০ গোলে।

খেলার বিরতিতেই ভারতীয় দল দারুণ খেলে ব্যবধান ২-০ রেখেছিল। সেইসময় সারা মাঠে আধিপত্য রেখে খেলছেন মনদীপ ও হরমনপ্রীতরা। সেটাই পার্থক্য হয়ে গেল ম্যাচে। হরমনপ্রীত সিং জোড়া গোল করেছিলেন, একটি গোল পেনাল্টি কর্নার থেকে করেছেন যুগরাজ সিং। ভারতের তিনটি গোলই অবশ্য পেনাল্টি কর্নার থেকে এসেছে। ৫৪ মিনিটে মনদীপ সিং গোল দিয়ে ব্যবধান আরও বাড়িয়েছেন।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের দাপট বরাবরই। পাকিস্তানের বিরুদ্ধে ১০টি ম্যাচে ছয়টিতে আগেই জিতেছিল তারা। এবার ব্যবধান আরও বেড়ে গেল।  

এই ম্যাচে মাঠে ছিলেন ভারতীয় দলের নামী ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এমনকী তাঁর পাশে দেখা গিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনকেও।

চারবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দু’দলের সাক্ষাৎ হয়। ভারত ২ বার (২০১১ ও ২০১৬) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। একবার ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার্স (২০১২) হয় ভারত। একবার ফাইনাল ম্যাচ ভেস্তে যাওয়ায় যুগ্মজয়ী ঘোষিত হয় দু'দল (২০১৮)।

সব মিলিয়ে হকিতেও শেষ ১৫টি ম্যাচে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১২টি ম্যাচ জিতেছে ভারতীয় দলই। ২টি ম্যাচ ড্র হয়। একটি ম্যাচ পরিত্যক্তভাবে হয়। পাকিস্তান শেষবার ভারতকে হারায় ২০১৬ সালে গুয়াহাটিতে সাউথ এশিয়ান গেমসের ফাইনালে।

ভারত ও পাকিস্তান হকির মাঠে শেষবার মুখোমুখি হয় ২০২২ সালের এশিয়া কাপে। ম্যাচটিতে ১-১ ড্র হয়।

ভারত : কৃষাণ বাহাদুর পাঠক (গোলরক্ষক), বরুণ কুমার, জরমনপ্রীত সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, মনদীপ সিং, হরমনপ্রীত সিং (অধিঃ), সুমিত, সামসের সিং, আকাশদীপ সিং ও সুখজিৎ সিং।

পাকিস্তান : আকমল হুসেন (গোলরক্ষক), আতহিশাম আসলাম, আকিল আমেদ, আর্শাদ লিয়াকত, আব্দুল রানা, আব্দুল হান্নান, জিকরিয়া হায়াত, উসামা বশির, উমর ভুট্টো (অধিঃ), সুফিয়ান খান ও আফরাজ খান।

সমঝোতার পথে দু’প্রধানই, ডুরান্ডের ডার্বির টিকিট কোথায় ও কখন মিলবে


```