Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভারত-পাক ম্যাচেও গ্যালারি ফাঁকা! টিকিট পড়ে রয়েছে, কেনার লোক নেই

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতিতে ‘কৃত্রিম চাহিদা’ বলে একটি কথা রয়েছে। বিশেষজ্ঞদের অনেকের ধারণা, ক্রিকেটে ভারত ও পাকিস্তান ম্যাচেও এমনই কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। যাতে সকলের ওই ম্যাচ ঘিরে তুমুল আগ্রহ থাকে। কিন্তু আদতে সেটি বহুক্ষেত্রেই বাস্তব চ

ভারত-পাক ম্যাচেও গ্যালারি ফাঁকা! টিকিট পড়ে রয়েছে, কেনার লোক নেই

শেষ আপডেট: 10 September 2023 15:04

দ্য ওয়াল ব্যুরো: অর্থনীতিতে ‘কৃত্রিম চাহিদা’ বলে একটি কথা রয়েছে। বিশেষজ্ঞদের অনেকের ধারণা, ক্রিকেটে ভারত ও পাকিস্তান ম্যাচেও এমনই কৃত্রিম চাহিদা তৈরি করা হয়। যাতে সকলের ওই ম্যাচ ঘিরে তুমুল আগ্রহ থাকে। কিন্তু আদতে সেটি বহুক্ষেত্রেই বাস্তব চিত্র নয়।

এশিয়া কাপে ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের ক্ষেত্রেও সেটি করা হয়েছিল। আগে থেকে জানানো হয়, ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ম্যাচের দিন দেখা গিয়েছে কথাটি একেবারেই সঠিক নয়। গ্যালারির অনেকটা অংশই ফাঁকা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মোট ৮ হাজার টিকিট বিক্রিই হয়নি (India vs Pakistan Asia Cup Match in Empty Stadium at Colombo)। অথচ শ্রীলঙ্কার মানুষ ক্রিকেটপ্রেমী। এখানে এমন কোনও রেকর্ড নেই, যেখানে মাঠ খালি ছিল। তাও এবার হাইভোল্টেজ ম্যাচ হচ্ছে। তবুও স্টেডিয়াম ফাঁকা কেন?

এই নিয়ে আয়োজক কর্তারা দুটি কারণের কথা বলেছেন। এক, এখানকার আবহাওয়া। এইসময় শ্রীলঙ্কায় বর্ষার মরশুম। কোনও খেলাই শেষ করা যাচ্ছে না। মাঠে এসে বিরক্তি বাড়াতে চাননি অধিকাংশ দর্শক। পাশাপাশি শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি। অনেক সাধারণ মানুষের কাছে ক্রিকেট খেলা দেখাটাই বাতুলতা। তাই ইচ্ছে করেই মাঠমুখো হতে চাননি বহু দর্শক।

https://twitter.com/MHafeez22/status/1700816035375391076

সেইজন্যই উঠে আসছে একটি প্রসঙ্গ। তা হলে কেন বারবার এই ম্যাচ নিয়ে টিকিট সোল্ড আউট কথাটি বলা হয়? সেই নিয়ে বলতে গিয়ে আয়োজকদের এক কর্তা বলেছেন, বহুক্ষেত্রেই এই হাইভোল্টেজ ম্যাচে কালোবাজারিদের হাতে অধিকাংশ টিকিট চলে যায়। তারাই পরে বেশি টাকায় সেটি বিক্রি করে থাকে। এবার সেটি হলেও সাধারণ মানুষ ভারতীয় মুদ্রায় ৫০০ টাকার টিকিট দেড়শো টাকাতেও কেনেননি।

রবিবারই ফাঁকা স্টেডিয়ামের ছবি টুইটারে ট্রেন্ডিং হতে শুরু করেছে। অনেকেই এই ঘটনাকে ক্রিকেটের খারাপ বিজ্ঞাপন বলে উল্লেখ করেছেন। কারও মতে, ক্রিকেটের ম্যাচ সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে তার উৎসাহও স্বাভাবিকভাবেই কমছে।

ভারত-পাকিস্তান: ওভার কমবেই, ২০ ওভারের খেলা হলে কত টার্গেট বাবরদের


```