Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুমরার দুরন্ত কামব্যাক, ব্যাট করতেই হল না রিঙ্কুকে, বৃষ্টির নিয়মে জয়ী ভারত

দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ড সফরের টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় দল জিতে গেল মাত্র দুই রানের ব্যবধানে (India vs Ireland)। তারা হারাল ঘরের দল আয়ারল্যান্ডকে। ডাকওয়ার্থ লুইসের (DLS method) অদ্ভুত নিয়মের কারণেই ভারতীয় দল বিদেশ সফরের

বুমরার দুরন্ত কামব্যাক, ব্যাট করতেই হল না রিঙ্কুকে, বৃষ্টির নিয়মে জয়ী ভারত

শেষ আপডেট: 18 August 2023 17:57

দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ড সফরের টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় দল জিতে গেল মাত্র দুই রানের ব্যবধানে (India vs Ireland)। তারা হারাল ঘরের দল আয়ারল্যান্ডকে। ডাকওয়ার্থ লুইসের (DLS method) অদ্ভুত নিয়মের কারণেই ভারতীয় দল বিদেশ সফরের প্রথম ম্যাচে জয় পেয়েছে।

যশপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল এদিন কোনরকম লড়াই ছাড়াই জিতে গিয়েছে। প্রথমে ব্যাটিং করে আয়ারল্যান্ড করেছিল ২০ ওভারে ১৩৯/৭। বিনিময়ে ভারত মাত্র ৬.৫ ওভারে ৪৭/২ করে বৃষ্টির নিয়মে ম্যাচ জিতে নিয়েছে। কারণ তারপরে মুষলধারে বৃষ্টি নামে। খেলা শেষমেশ আর হতে পারেনি। তাই ডাক ওয়ার্থ লুইস নিয়মে ভাল রান রেট থাকার জন্য বুমরার দল হাসতে হাসতে মাঠের বাইরে থেকেই জয়ের বার্তা পেয়ে গিয়েছে।

যদিও এই খেলায় টসে হেরে ভারতীয় দল প্রথমে ফিল্ডিং নেওয়ায় বোলাররা নিজেদের পারফরম্যান্স দেখাতে পেরেছেন। দলের অধিনায়ক বুমরা দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তিনি ফিরে এসে এই খেলায় দুটি উইকেট নিয়েছেন। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণার ঝুলিতে দুই উইকেট।

এমনকী রবি বিষ্ণই পান দুটি উইকেট। যাঁকে ঘিরে এই ম্যাচে আগ্রহ ছিল সেই রিঙ্কু সিং ব্যাটিং করতেই হয়নি। কারণ ভারতের হয়ে এই ম্যাচে ওপেন করেছেন যস্বশী জয়সোয়াল (২৪) ও ঋতুরাজ গায়কোয়াড (১৯)। আউট হয়েছেন তিলক ভার্মা বিনা রানেই। তারপরে নামেন সঞ্জু স্যামসন।

আরও পড়ুন: রিঙ্কু প্রথম বিমানের বিজনেস ক্লাসে চড়লেন, সতীর্থকে বললেন যত ভয় ইংরাজিকেই!


```