Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এইচআইভি আক্রান্তের দেহ মিলেছে জলে, তাই গোটা লেকের জল ছেঁচে ফেলা হচ্ছে কর্নাটকের গ্রামে

দ্য ওয়াল ব্যুরো : গোটা একটা লেক থেকে জল পাম্প করে ফেলে দিয়ে খালি করা হচ্ছে কর্নাটকে। কারণ, ওই লেকের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এইচআইভি পজ়িটিভ এক তরুণী। গত ২৯ নভেম্বর ধারওয়াড় লেকের জলে ভেসে ওঠে তাঁর পচাগলা দেহ। ফুলে ওঠা দেহ মাছে খেয়ে ফে

এইচআইভি আক্রান্তের দেহ মিলেছে জলে, তাই গোটা লেকের জল ছেঁচে ফেলা হচ্ছে কর্নাটকের গ্রামে

শেষ আপডেট: 5 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো : গোটা একটা লেক থেকে জল পাম্প করে ফেলে দিয়ে খালি করা হচ্ছে কর্নাটকে। কারণ, ওই লেকের জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এইচআইভি পজ়িটিভ এক তরুণী। গত ২৯ নভেম্বর ধারওয়াড় লেকের জলে ভেসে ওঠে তাঁর পচাগলা দেহ। ফুলে ওঠা দেহ মাছে খেয়ে ফেলেছে। ওই দৃশ্য দেখার পরে হুবলির মোরাব গ্রামের বাসিন্দারা প্রশাসনকে সাফ জানিয়েছেন, তাঁরা ওই লেকের জল ছোঁবেন না। পান করার তো প্রশ্নই নেই। ওই জল পান করলে তাঁদেরও এডস হবে বলে তাঁদের আশঙ্কা। প্রশাসন থেকে বোঝানোর চেষ্টা হয়েছে যে, এডসের জীবাণু দেহের বাইরে আট ঘণ্টার বেশি বেঁচে থাকে না। জলে তো নয়ই। আর এই ভাবে এডস সংক্রমণ ছড়ায় না। কিন্তু মানতে নারাজ গ্রামবাসীরা। তাঁরা জানিয়েছেন, সরকার থেকে জল ছেঁচে ফেলে না দিলে, তাঁরাই ট্যাঙ্কার এনে লেকের জল তুলে ফেলবেন। ফলে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে মোরাবে। বুধবার ও বৃহস্পতিবার দিন রাত এক করে ২৩ একর লেকের জল ছেঁচে ফেলার কাজ চলছে। জল তুলে লেক শুকনো করার পরে সাফাইয়ের কাজ চলবে। তার পর হবে মালাপ্রভা ক্যানাল থেকে জল এনে ফের ভরা হবে মোরাব লেক। পুরো লেক জলে ভর্তি করতে ২০ ডিসেম্বর পেরিয়ে যাবে বলে প্রশাসনিক সূত্রের খবর। কর্নাটকের কিছু বিশেষজ্ঞ বলেছেন, ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে জলে কোনও এইচআইভি ভাইরাস আট ঘণ্টার বেশি বেঁচে থাকে না। তাই এই ভাবে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই।

```