Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কৃষক মৃত্যু নিয়ে 'মিথ্যে' টুইট! রাজদীপ সরদেশাইকে দু'সপ্তাহের জন্য বসিয়ে দিল 'ইন্ডিয়া টুডে', কাটল বেতনও

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর ব়্যালির ঘটনার সময়ে তিনি টুইট করেছিলেন, ৪৫ বছরের এক কৃষক পুলিশের গুলিতে মারা গেছেন। এই মিথ্যে প্রচারের অভিযোগে অভিজ্ঞ সাংবাদিক এবং সংবাদ উপস্থাপক রাজদীপ সরদেশাইকে দু'সপ্তাহের জন্য

কৃষক মৃত্যু নিয়ে 'মিথ্যে' টুইট! রাজদীপ সরদেশাইকে দু'সপ্তাহের জন্য বসিয়ে দিল 'ইন্ডিয়া টুডে', কাটল বেতনও

শেষ আপডেট: 29 January 2021 02:19

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর ব়্যালির ঘটনার সময়ে তিনি টুইট করেছিলেন, ৪৫ বছরের এক কৃষক পুলিশের গুলিতে মারা গেছেন। এই মিথ্যে প্রচারের অভিযোগে অভিজ্ঞ সাংবাদিক এবং সংবাদ উপস্থাপক রাজদীপ সরদেশাইকে দু'সপ্তাহের জন্য 'অফ এয়ার' করল ইন্ডিয়া টুডে সংবাদ সংস্থা। অর্থাৎ আগামী দু'সপ্তাহ তিনি কোনও খবর বা অনুষ্ঠান সম্প্রচার করতে পারবেন না তিনি। একইসঙ্গে, তাঁর একমাসের বেতনও কেটে নিয়েছে সংস্থা। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে 'দ্য প্রিন্ট' সংবাদ সংস্থা। প্রজাতন্ত্র দিবসে রাজদীপ টুইটারে লিখেছিলেন, "৪৫ বছরের এক কৃষক, নবনীত পুলিশের গুলিতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকরা আমায় বলেছেন, এই 'বলিদান' বিফলে যাবে না।" সেই সঙ্গে মৃত কৃষকের ছবিও পোস্ট করেন তিনি। তথ্য বলছে, ওই মৃত্যুর ঘটনায় পুলিশের গুলির কোনও সম্পর্ক ছিল না। পুলিশের গুলি চলার কথাই সত্য ছিল না। অভিযোগ, তাঁর মতো সিনিয়র এবং দায়িত্ববান সংবাদ-ব্যক্তিত্বের এমন একটি টুইট মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের চেহারা নিতে পারত। পরে সে টুইট ভুল প্রমাণিত হলে ডিলিট করেন তিনি। আসল ঘটনার ভিডিও-ও পোস্ট করেন সেই সঙ্গে। কিন্তু তার আগেই সংবেদনশীল পরিস্থিতিতে মিথ্যে গুজব ছড়ানোর অভিযোগে দায়ী হয়েছেন তিনি।

এই প্রথম নয়। কয়েক মাস আগেও দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অসুস্থতার সময়ে, তিনি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন রাজদীপ সরদেশাই আচমকা টুইট করেছিলেন, প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন বলে। অথচ প্রণববাবু তখনও বেঁচে। স্বাভাবিক ভাবেই তাঁর এই ভুল টুইটে তোলপাড় পড়ে গেছিল দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে। পরে ওই টুইটের জন্য ক্ষমাও চেয়েছিলেন সরদেশাই। এবার ফের সংবেদনশীল বিষয় নিয়ে অসত্য টুইটের অভিযোগ বর্তাল তাঁর উপর। প্রজাতন্ত্র দিবসে ওই টুইটের পাশাপাশি রাজদীপ সরদেশাই ঘটনাস্থল থেকে অন্য এক 'ইন্ডিয়া টুডে'র সাংবাদিকের সঙ্গে কথাও বলেছিলেন। সেখানেও তিনি বলেন, "নিহত নবনীত সিং এই আন্দোলনের প্রতীক হয়ে থেকে যাবেন। নবনীতের জন্য সুবিচার না পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ কৃষকরা এই আন্দোলন ছাড়বেন না।" তবে এখানেই শেষ নয়। এর পরে নিজেই নিজের বক্তব্যকে খারিজ করেন তিনি। ইন্ডিয়া টুডে-র কনসাল্টিং এডিটর সরদেশাই ওই একই দিনে তিনি একটি ভিডিও-ও পোস্ট করেন টুইটারে। তাতে দেখা যায়, পুলিশের গুলিতে নয়, ট্র্যাক্টর উল্টে মারা গেছেন ওই কৃষক। সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "নবনীত সিং পুলিশের গুলিতে মারা গেছেন বলে দাবি করছেন কৃষকরা। কিন্তু এই ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে, পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে ট্রাক্টর উল্টে যাওয়ায় তার তলায় পিষে যান নবনীত। ফলে কৃষকদের অভিযোগ ধোঁপে টিকছে না। নবনীতের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।" অর্থাৎ কিনা একই দিনে নিজেই দু'রকমের টুইট করেন রাজদীপ। ইতিমধ্যে ট্র্যাক্টর উল্টে কৃষক মারা যাওয়ার ঘটনাটির ভিডিও দিল্লি পুলিশের তরফেও বারবার পোস্ট করা হতে থাকে। পরে ময়নাতদন্তের রিপোর্টেও জানা যায়, ট্র্যাক্টরের তলায় পিষে মাথার খুলি ফেটেই মারা গেছেন নবনীত সিং নামের ওই কৃষক। এই বিষয়ে প্রশ্ন করা হলে ইন্ডিয়া টুডে-র তরফে 'দ্য প্রিন্ট'কে জানানো হয়েছে, এটি সংস্থার ভিতরের ব্যাপার। এ নিয়ে তারা কোনও মন্তব্য করতে রাজি নয়।
বিষয়টি নিয়ে যথারীতি টুইট ও নিন্দা শুরু করেছেন শাসকদলের নেতারা। বিজেপির মুখপাত্র অমিত মালব্য লেখেন, "রাজদীপ সরদেশাইকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। উনি বারবার একই অন্যায় করছেন।"
https://twitter.com/amitmalviya/status/1354714809741291528 বিজেপি নেতা কপিল মিশ্র টুইট করেন, "রাজদীপ মিথ্যে বলেছেন। ভিডিওর মধ্যে দিয়ে ওঁর মিথ্যে ধরা পড়ে গেছে। উনি ইচ্ছে করে দিল্লি পুলিশের বিরুদ্ধে অপপ্রচার করেছেন।" https://twitter.com/KapilMishra_IND/status/1354449521896431616

```