Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা মোকাবিলা: আমেরিকা-সহ বিশ্বের আরও ২০টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করবে ভারত

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় মার্কিন মুলুক ছাড়াও বিশ্বের আরও ২০টি দেশে ম্যালেরিয়ার ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন পাঠাচ্ছে ভারত। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মানবিকতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার স

করোনা মোকাবিলা: আমেরিকা-সহ বিশ্বের আরও ২০টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি করবে ভারত

শেষ আপডেট: 10 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় মার্কিন মুলুক ছাড়াও বিশ্বের আরও ২০টি দেশে ম্যালেরিয়ার ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন পাঠাচ্ছে ভারত। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মানবিকতার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ যে যে দেশে মহামারীর আকার নিয়েছে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। প্রতিবেশী দেশের কিছু সংস্থাকে হাইড্রক্সিক্লোরোকুইন ও প্যারাসিটামল উৎপাদনে লাইসেন্স দেওয়া হচ্ছে সেই সঙ্গে এই ওষুধ কয়েকটি দেশে রফতানিতেও অনুমতি দেওয়া হয়েছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সার্ক গোষ্ঠীভুক্ত কিছু দেশ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ব্রাজিল, স্পেন, জার্মানি, বাহারিন, নেপাল, ভুটান, আফগানিস্তান, মলদ্বীপ, বাংলাদেশ, মরিশাস, ডোমিনিকান প্রজাতন্ত্র, অজরায়েল, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার কয়েকটি দেশে রফতানি করা হবে হাইড্রক্সিক্লোরোকুইন। বিদেশ মন্ত্রকের কোভিড-কোঅর্ডিনেটর দাম্মু রবি বলেছেন, বহু দেশ থেকেই হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির অনুরোধ এসেছে। পাশাপাশি অ্যাজিথ্রোমাইসিন ও প্যারাসিটামলও পাঠানো হবে ভারতের তরফে। ব্রিটেনে প্রায় ৩০ লক্ষ প্যারাসিটামল ট্যাবলেট পাঠানো হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেশে পর্যাপ্ত পরিমাণেই আছে।  বর্তমানে দেশে এই ট্যাবলেটের চাহিদা ১ কোটি। এই মুহূর্তে সরকারের কাছে ৩.২৮ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট রয়েছে।  আরও বেশি পরিমাণে এই ট্যাবলেট বানানোর বরাত দেওয়া হয়েছে দেশের বড় বড় ওষুধ নির্মাতা সংস্থাগুলিকে। কোভিড-১৯ সংক্রমণ রুখতে ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রক্সিক্লোরোকুইন বড় হাতিয়ার হতে পারে এমন দাবি করেছিলেন মার্কিন বিজ্ঞানীরাই। ম্যালেরিয়ার ড্রাগকে ‘গেম চেঞ্জার’বলে দাগিয়ে দেওয়ার পরেই এর চাহিদা বাড়তে শুরু করে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ম্যালেরিয়ার ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। বাণিজ্য মন্ত্রকের অধীনে ডিজিএফটি (ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড)-র তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় বিশেষ আর্থিক এলাকা (এসইজ়েড) বা রফতানিকারক কোনও সংস্থার মাধ্যমেই ম্যালেরিয়ার ড্রাগ বিদেশে রফতানি করা যাবে না। ভারত হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা চাপানোর পরেই দিল্লিকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওষুধ না পাঠালে ফল ভুগতে হতে পারে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। এরপরেই রফতানিতে রাশ আলগা করে ভারত। ভারতে যেহেতু এই ওষুধের ৭০ শতাংশ উৎপাদন করা হয়, তাই সদ্য ভারত সফর সেরে ফিরে যাওয়া মার্কিন প্রেসিডেন্টও তড়িঘড়ি ভারতকেই টার্গেট করেন। আবার ভারত থেকেই ২ কোটি ৯০ লক্ষ ওষুধ আসছে জেনে উচ্চকণ্ঠে মোদীকে ‘মহান’বলে ভারতের প্রশংসাতেই পঞ্চমুখ হন।

```