Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনকে জোর টক্কর দিতে রাশিয়ার থেকে ১২টি সুখোই ও ২১টি মিগ-২৯ কিনতে চলেছে ভারত

দ্য ওয়াল ব্যুরো: চিনের সঙ্গে চরম উত্তেজনার আবহে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগোতে চলেছে ভারত। বায়ুসেনার শক্তি বাড়াতে রাশিয়ার থেকে ১২টি অত্যাধুনিক সুখোই ফাইটার জেট ও ২১টি নয়া ভার্সনের মিগ-২৯ কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা

চিনকে জোর টক্কর দিতে রাশিয়ার থেকে ১২টি সুখোই ও ২১টি মিগ-২৯ কিনতে চলেছে ভারত

শেষ আপডেট: 18 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিনের সঙ্গে চরম উত্তেজনার আবহে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এগোতে চলেছে ভারত। বায়ুসেনার শক্তি বাড়াতে রাশিয়ার থেকে ১২টি অত্যাধুনিক সুখোই ফাইটার জেট ও ২১টি নয়া ভার্সনের মিগ-২৯ কেনার পরিকল্পনা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যার জন্য বরাদ্দ হয়েছে পাঁচ হাজার কোটি টাকা। আগামী সপ্তাহেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে। ভারতীয় বায়ুসেনার হাতে এখন যত রকমের যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে সুখোই-৩০ মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্টই সেরা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাবল ইঞ্জিন মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেটগুলির অন্যতম হল এই সুখোই। এই গোত্রের যুদ্ধবিমান রাশিয়াই তৈরি করে। সেই ২০০২ সাল থেকে ভারতের হাতে রয়েছে সুখোই ফাইটার জেট। ২০১৭ সালের হিসেবে ভারতীয় বায়ুসেনার হাতে প্রায় ২৬০টি সুখোই-৩০ এমকেআই রয়েছে। বর্তমানে রাশিয়ার সুখোই এয়ারক্রাফ্টে প্রয়োজনীয় বদল এনে তাকে আরও শক্তিশালী করে তোলার কাজ করছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) । ভারত মহাসাগরে চিনের বাড়তে থাকা আধিপত্য বায়ুসেনার চিন্তার কারণ। তার উপরে গালওয়ান উপত্যকায় চিন ও ভারতীয় সেনাদের সংঘাতের আবহে যে চরম উত্তেজন পরিস্থিতি তৈরি হয়েছ তাতে আগামী দিনে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সবরকমভাবে প্রস্তুত থাকতে হবে বায়ুসেনাকে। বছরের শুরুতেই সুখোই এয়ারক্রাফ্টের প্রথম স্কোয়াড্রন বসেছে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলায়। সুখোইকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই ফাইটার জেট থেকে ব্রাহ্মস মিসাইল ছোড়ার প্রযুক্তিও যোগ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জনের পর থেকে সুখোই ভারতের যে কোনও প্রতিপক্ষের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ন্যাটো বাহিনীর হাতে থাকা টোমাহক বা ইজরায়েলের স্কাড ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী ভারতের ব্রাহ্মস। শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে ব্রহ্মস। ফাইটার জেট থেকে যে সব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, সেগুলি ছোট এবং কম পাল্লার। ব্রাহ্মসের মতো ভারী এবং বড় পাল্লার ক্ষেপণাস্ত্র পৃথিবীর কোনও বিমানবাহিনী আজ পর্যন্ত ব্যবহার করতে পারেনি। এই ব্রহ্মস নিয়ে আকাশে ওড়ার ক্ষমতা এবং সঠিক নিশানায় ব্রাহ্মস দিয়ে আঘাত শানাবার দক্ষতা, দুটোই আছে সুখোইয়ের।  দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুকেও আঘাত করতে সক্ষম সুখোই। পুরনো মিগ বাতিল করে মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সনই এখন পাখির চোখ ভারতীয় বায়ুসেনার। ১৯৯০-২০০০ সালের মধ্যে এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে।  এই মুহূর্তে ভারতের হাতে তিন স্কোয়াড্রন মিগ-২৯  রয়েছে। রাশিয়ার থেকে আরও ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে ভারতের। ভারতের নৌবাহিনীর হাতেও মিগ-২৯-র ন্যাভাল ভার্সন রয়েছে। তবে শক্তি বাড়াতে আরও বেশি সংখ্যাক মিগ-২৯ দরকার বলেই মনে করছে বায়ু সেনা।

```