
শেষ আপডেট: 13 July 2022 13:32
দ্য ওয়াল ব্যুরো: বছর খানেকের মধ্যেই চিনকে (China) টপকে 'ফার্স্ট' হতে চলেছে ভারত (India)। বিশ্বের সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট (Population) দেশের তকমা পেতে চলেছে ভারত, তাও আবার জাতিপুঞ্জের হিসেব করা সময়ের ৪ বছর আগেই।
জাতিপুঞ্জের হিসাব অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা হতে চলেছে ৮ বিলিয়ন। ২০৩০ সালে যা বেড়ে দাঁড়াবে ৮.৫ বিলিয়নে। এখন থেকে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার যে বৃদ্ধি হবে, তাতে অর্ধেকেরও বেশি অবদান থাকবে মাত্র ৮টি দেশের- ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো, মিশর , ইথিওপিয়া, তানজানিয়া এবং ফিলিপিন্সের। 'ওয়ার্ল্ড পপুলেশন প্রস্পেক্ট ২০২২' নামক একটি রিপোর্টে উঠে এসেছে এমন তথ্যই।
এখনও পর্যন্ত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হল ভারতেরই প্রতিবেশী চিন। তবে আর বাড়বে না সেদেশের জনসংখ্যা, বরং কমবে, এমনটাই হিসেব পাওয়া যাচ্ছে। তবে আর বাড়বে না সেদেশের জনসংখ্যা, বরং সামনের বছর থেকেই কমবে, এমনটাই হিসেব পাওয়া যাচ্ছে। চিনের এক আধিকারিক জানিয়েছেন, ১৯৫০ সাল থেকে অত্যন্ত ধীর গতিতে বাড়তে বাড়তে এখন সেখানকার লোকসংখ্যা ১.৪১ বিলিয়ন। এই বছরেই সেদেশের জনসংখ্যা সর্বোচ্চ হবে, তারপর থেকেই তা কমবে।
মৃত্যুহার কমার কারণে ২০৩৭ সালের মধ্যে মধ্য ও দক্ষিণ এশিয়া পৃথিবীর সর্বাধিক জনবহুল জায়গা হবে বলে মনে করা হচ্ছে। দেখা গেছে, ২০২০ এবং ২০২১ সালে ইউরোপ এবং উত্তর আমেরিকায় জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় শূন্য। ২০৪০ সালের মধ্যে আফ্রিকার জনসংখ্যা প্রায় দ্বিগুন হয়ে ২ বিলিয়ন পার করবে বলে অনুমান।
হিসাব অনুযায়ী, ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৯.৭ বিলিয়ন। ২১০০ সালে তা আরও বেড়ে হবে ১০.৪ বিলিয়ন। ২১০০ সাল নাগাদ ভারতে শিশুদের জন্মহার কমবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ২০৫০ নাগাদ বিশ্বে মহিলা ও পুরুষের সংখ্যা প্রায় সমান সমান হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।
টলটলে জল, পুঞ্জ পুঞ্জ মেঘ! হাজার আলোকবর্ষ দূরে আশ্চর্য গ্রহের খোঁজ পেল নাসা