
শেষ আপডেট: 29 August 2019 03:54
নানা দেশে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই। ভারতেও বেসরকারি উদ্যোগে বহু পদক্ষেপ করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে এত দিন তেমন কোনও ঘোষণা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়েই এই প্রথম, এই বিষয়ে বড় পদক্ষেপ করার আহ্বান জানান দেশের নাগরিক ও সরকারি সংস্থাগুলিকে।
তথ্য বলছে, ২০২১ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের তরফে প্লাস্টিকের স্ট্র, ছুরি, চামচ, কটন বাড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে, প্লাস্টিক দূষণ অনেকটাই কমে যাবে এক ধাক্কায়। সেই সঙ্গে ভারতে এই ছ'টি প্লাস্টিকজাত সামগ্রী নিষিদ্ধ করা হলে, শুধু ভারতেই বার্ষিক ১৪ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্যের ৫ থেকে ১০ শতাংশ কমানো যাবে।
তবে এই সিদ্ধান্ত কার্যকরী করার প্রথম ছ'মাস বিকল্প ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কিন্তু তার পর থেকে জরিমানার ব্যবস্থা করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে কয়েকটি রাজ্যে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি অনলাইন ব্যবসার সংস্থাগুলিকেও জানানো হয়েছে, প্লাস্টিকের প্যাকেটে তাদের সামগ্রী প্যাক না করতে। তা হলেই চল্লিশ শতাংশের কাছাকাছি বার্ষিক প্লাস্টিক ব্যবহার কমানো যাবে বলে সরকারি সূত্র জানাচ্ছে।
১৫ অগাস্টের পরে, গত রবিবার ‘মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলের কাছে ফের আবেদন করেন, ২ অক্টোবর থেকে দেশকে প্লাস্টিকমুক্ত করার আন্দোলন শুরু করতে। পৌরসভা, স্বেচ্ছাসেবী সংস্থা ও কর্পোরেট সংস্থাগুলিকে এগিয়ে আসতেন বলেন তিনি। তাঁর ইচ্ছে, এ বছরের দীপাবলির আগেই প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার উদ্যোগকে সফল করা হোক সর্ব স্তরে।