Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোহিত-বিরাটদের গায়ে উঠবে নতুন জার্সি! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রকাশ্যে এল সেই ছবি

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ, এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরতে তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। রোহিত শর্মাদের সামনেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন ওভালে শুরু হতে চলেছে এই ম্যাচ। তার আগেই প্রকাশ্যে এল বিরাট কোহলিদের নতু

রোহিত-বিরাটদের গায়ে উঠবে নতুন জার্সি! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রকাশ্যে এল সেই ছবি

শেষ আপডেট: 1 June 2023 18:41

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ, এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরতে তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। রোহিত শর্মাদের সামনেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন ওভালে শুরু হতে চলেছে এই ম্যাচ। তার আগেই প্রকাশ্যে এল বিরাট কোহলিদের নতুন জার্সি!

শুধু টেস্ট ম্যাচ নয়, তিন ফর্ম্যাটেই নতুন জার্সি পরে নামবে ভারতীয় ক্রিকেট দল। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট, রোহিতরা যে সাদা জার্সি পরে নামবেন সেই জার্সিতেও থাকছে বৈচিত্র্য। এবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী অ্যাডিডাস। এবার সেটাই জার্সিতে প্রতিফলিত হবে।

অ্যাডিডাস নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে। শুধু অ্যাডিডাস নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডও নিজেদের সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির ছবি পোস্ট করেছে।

ভারতীয় ক্রিকেট দলের টেস্ট টিমের জার্সিতে রয়েছে চমক। এবারের জার্সি পুরো সাদা নয়। দেখা গিয়েছে, সাদা জার্সির বুকে ইন্ডিয়া শব্দটি লেখা রয়েছে নীল হরফে। এছাড়াও প্লেয়ারদের নাম ও জার্সি নম্বরও লেখা থাকবে একই কালিতে। সেইসঙ্গে কাঁধের রয়েছে নীল রঙের একটি স্ট্র্যাপ। যা আগে কখনও কোনও জার্সিতে দেখা যায়নি।

সম্প্রতি টিম ইন্ডিয়ার নতুন ট্রেনিং কিটের ছবিও প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নতুন ট্রেনিং কিট পরে শার্দুল-উমেশরা।

ক্রিকেটে বড় বাধা বৃষ্টি! তবু ঘেরা মাঠে কেন খেলা হয় না? কী কী সমস্যা?


```