Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

করোনা মোকাবিলায় সার্কের তহবিলে ভারত দেবে ৭৬ কোটি টাকার বেশি, একটি পয়সাও দিচ্ছে না পাকিস্তান

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারী রোধ করতে পরস্পরকে সাহায্য করুক সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি। এমনই প্রস্তাব দিয়েছিল ভারত। পাকিস্তান বাদে অন্যান্য দেশও সেই প্রস্তাব মেনে নিয়েছিল। ভারত নিজে জানায়, সেই তহবিলে দেবে ১ কোটি ডলার। অর্থাৎ ৭৬ কোটি ৫২

করোনা মোকাবিলায় সার্কের তহবিলে ভারত দেবে ৭৬ কোটি টাকার বেশি, একটি পয়সাও দিচ্ছে না পাকিস্তান

শেষ আপডেট: 17 April 2020 16:38

দ্য ওয়াল ব্যুরো : করোনা অতিমহামারী রোধ করতে পরস্পরকে সাহায্য করুক সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি। এমনই প্রস্তাব দিয়েছিল ভারত। পাকিস্তান বাদে অন্যান্য দেশও সেই প্রস্তাব মেনে নিয়েছিল। ভারত নিজে জানায়, সেই তহবিলে দেবে ১ কোটি ডলার। অর্থাৎ ৭৬ কোটি ৫২ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। পাকিস্তান কেন অর্থ দিতে চাইছে না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। অবশেষে পাকিস্তান জানায়, তারা দেবে ৩০ লক্ষ ডলার। তারপরে দীর্ঘদিন কেটে গেলেও সেই অর্থ দেয়নি ইমরান খানের সরকার। ভারত ইতিমধ্যে সার্ক কোভিড ১৯ আপৎকালীন তহবিলের মাধ্যমে আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় পাঠিয়েছে ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী। তার মূল্য ১৭ লক্ষ ডলার। সেগুলি পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশ থেকে কোনও খরচ নেয়নি ভারত। যদিও কোনও কোনও দেশে দ্রুত ত্রাণ পাঠাতে যা খরচ হয়েছে, তা ত্রাণসামগ্রীর মোট মূল্যের থেকেও বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক তহবিলে ১৫ লক্ষ ডলার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি সপ্তাহে তিনি জাহাজে ত্রাণসামগ্রী পাঠিয়ে দিয়েছেন মালদ্বীপে। সার্কের যে বৈঠকে তহবিল গড়া নিয়ে আলোচনা হয়েছিল, সেখানে উপস্থিত হননি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর বদলে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন মন্ত্রী জাফর মির্জা। তিনি এখন কার্যত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কাজ করেন। পাকিস্তানে করোনাভাইরাস অতিমহামারী ঠেকাতে তিনি যা ব্যবস্থা নিয়েছেন, তার সমালোচনা করেছিল সেদেশের সর্বোচ্চ আদালত। পরে পাকিস্তান যখন ৩০ লক্ষ ডলার দেবে বলে জানায় তখন শর্ত রাখে, সেই অর্থ সার্কের সচিবালয়ের মাধ্যমে খরচ করতে হবে। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও পাকিস্তান কেন অর্থ দেয়নি তা জানাতে পারছেন না সার্কের সচিবালয়ের অফিসাররা। কাঠমাণ্ডুতে অবস্থিত ওই সচিবালয়ের এক অফিসার বলেন, পাকিস্তান হয়তো এখনও ভাবছে, কাদের মাধ্যমে ওই অর্থ খরচ হবে। ভারত ইতিমধ্যে সার্ক গোষ্ঠীভুক্ত বিভিন্ন দেশকে যে ত্রাণসামগ্রী পাঠিয়েছে, তার মধ্যে আছে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট, প্যারাসিটামল, অন্যান্য ওষুধপত্র, ভেন্টিলেটর ও মাস্ক। বাংলাদেশ পাঠিয়েছে ৮০ টন খাবার, অত্যাধুনিক ওষুধপত্র, ৯০০ গগলস এবং ৫ হাজার শিশি হ্যান্ড স্যানিটাইজার। এর মধ্যে দু’দিনের কাশ্মীর সফরে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে চড়া সুরে আক্রমণ করেছেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার অবিরাম যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসলামাবাদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন সেনাপ্রধান। তিনি বলেন, “আমরা যখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়ছি, পাকিস্তান তখনও তাদের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।” লকডাউনের মধ্যে এই প্রথম সেনা প্রধান কাশ্মীরে পা রাখলেন। বৃহস্পতিবার তিনি উপত্যকায় পৌঁছন। ঘুরে দেখেন নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন স্পর্শকাতর জায়গাগুলি। শুক্রবার বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। সেনাপ্রধান আরও বলেন, “সারা পৃথিবীর সঙ্গে ভারতও মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আমরা শুধু আমাদের দেশের মানুষকে বাঁচাতেই লড়ছি না। পৃথিবীর বিভিন্ন দেশে ওষুধ ও অন্যান্য সামগ্রী পাঠিয়ে সাহায্য করছি। কিন্তু পাকিস্তান তখন নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাস চালিয়েই যাচ্ছে।”

```